সর্বশেষ

ইসরায়েল পশ্চিম এশিয়ার নিরাপত্তা বিপন্ন করছে : কাতারের প্রধানমন্ত্রী

  • 3:33 pm - September 27, 2025
  • পঠিত হয়েছে:১০৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৭ সেপ্টেম্বর- কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি বলেছেন, ইসরায়েলের বর্বরতা সমগ্র পশ্চিম এশিয়ার নিরাপত্তাকে বিপন্ন করছে। এই পরিস্থিতি দ্রুত বন্ধ করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের কনজারভেটিভ ওয়েবসাইট ব্রেইটবার্ট নিউজ–কে দেওয়া এক সাক্ষাৎকারে কাতারি প্রধানমন্ত্রী এ কথা জানান। খবর দিয়েছে মেহের নিউজ।

আল থানি বলেন, ইসরায়েল শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বরং যুক্তরাষ্ট্রের স্বার্থ ও দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অংশীদারিত্বকেও দুর্বল করছে।

তিনি জানান, সম্প্রতি নিউইয়র্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি এ উদ্বেগ প্রকাশ করেছেন।

“প্রেসিডেন্ট অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের কথা শুনেছেন। তিনি নেতাদের সঙ্গে সমন্বয় করে এ সমস্যার সমাধান ও যুদ্ধের অবসান ঘটাতে আগ্রহী।”

সপ্তাহের শুরুতে জাতিসংঘ অধিবেশনের পর আরব নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। আলোচনার কেন্দ্রে ছিল ইসরায়েলের সাম্প্রতিক হত্যাযজ্ঞ, বিশেষ করে দোহায় হামাস আলোচকদের ওপর হামলা।

কাতারি প্রধানমন্ত্রী বলেন,“আমাদের বিশ্বাস, যেকোনো সমাধান শুরু হতে হবে গাজা থেকে—সেখানে যুদ্ধ বন্ধ করে সেখান থেকে পথ তৈরি করতে হবে।”

তিনি আরও যোগ করেন, নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের গণহত্যামূলক কর্মকাণ্ড কোনো সীমা বা রেডলাইন মানছে না।

আল থানি ট্রাম্প প্রশাসনকে আহ্বান জানান, গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর আরও চাপ সৃষ্টি করতে। তাঁর মতে, একমাত্র ট্রাম্পই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জবাবদিহির আওতায় আনতে পারেন।

তিনি অভিযোগ করেন, নেতানিয়াহু গাজার যুদ্ধকে ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন। এ প্রসঙ্গে আল থানি উল্লেখ করেন, ট্রাম্প নিজেও স্বীকার করেছেন যে দোহায় যা ঘটেছে তা যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী।

 

এই শাখার আরও খবর

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au