সর্বশেষ

ভারতের কাছে টাইব্রেকারে হেরে চ্যাম্পিয়নের স্বপ্ন ভাঙল বাংলাদেশের

  • 4:20 am - September 28, 2025
  • পঠিত হয়েছে:১৪৫ বার
ভারতের কাছে টাইব্রেকারে ফাইনাল হেরেছে বাংলাদেশ। ছবি : বাফুফে

মেলবোর্ন, ২৮ সেপ্টেম্বর- সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আবারও রানার্সআপ হলো বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলায় ২-২ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরে যায় লাল–সবুজের দল। এতে টানা দ্বিতীয়বারের মতো শিরোপার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের, আর ভারত শিরোপা ধরে রাখল।

শনিবার কলম্বোর রেসকার্স স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। মাত্র ৪ মিনিটে ভারতের দালালমুই গ্যাংতে গোল করে দলকে এগিয়ে দেন। তবে ২৫ মিনিটে সেটপিস থেকে বাংলাদেশকে সমতায় ফেরান মোহাম্মদ মানিক।

৩৮ মিনিটে আজলান শাহ গোল করে ভারতকে আবার এগিয়ে দেন। বিরতির পর একের পর এক আক্রমণে ফেরার চেষ্টা করলেও বাংলাদেশকে বার ও পোস্টের বাধা থামিয়ে দেয়। একাধিক সুযোগ নষ্ট হওয়ার পর যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে ঈশান হাবিব রিদুয়ান গোল করে দলকে সমতায় ফেরান।

তবে নাটকীয় সেই সমতা টাইব্রেকারে আর কাজে লাগেনি। ভারতের চারটি শটই সফল হলেও বাংলাদেশ মিস করে প্রথম দুটি শট। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে হার মেনে রানার্সআপ হয় তারা।

এর ফলে ভারতের বিপক্ষে প্রতিশোধের স্বপ্নও পূরণ হয়নি বাংলাদেশের। শিরোপার লড়াই হেরে গেলেও শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তন বাংলাদেশ দলের লড়াকু মানসিকতারই প্রমাণ রাখল মাঠে।

 

এই শাখার আরও খবর

কুশনারের গোপন আর্থিক লেনদেনের অভিযোগ, আলোচনায় সৌদি যুবরাজ, আমিরাতের শাসক ও নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের বিরুদ্ধে হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে বিদেশি অর্থায়নে পরিচালিত একটি ব্যাংক অ্যাকাউন্ট গোপনে ব্যবহারের অভিযোগ…

হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রচার, নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, মাইকিং করে এমন প্রচার চালানোর অভিযোগে নওগাঁর মান্দা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার…

বজ্রঝড়ের পূর্বাভাস, ক্যানবেরায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র সতর্কতা জারি

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা ও আশপাশের এলাকায় বজ্রঝড়জনিত অ্যাজমার ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রোববার (২৫ অক্টোবর) বাতাসের গতিবেগ বৃদ্ধি, বাতাসে পরাগরেণুর উচ্চমাত্রা এবং…

সিডনিতে ঘুমন্ত সাত শিশুর সামনে বাড়িতে গুলিবর্ষণ, গাড়িতে আগুন

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ার পাশাপাশি বাড়ির সামনে রাখা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িটির ভেতরে তিন থেকে…

নির্বাচনের আগে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছেন হাজারো বিক্ষোভকারী। শনিবার (২৪ অক্টোবর) দেশটির রাজধানী তেল আবিবে অনুষ্ঠিত এ বিক্ষোভে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা…

টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসাশিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদরাসাশিক্ষক মোসলিম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) আদালত তাঁর জামিন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au