সর্বশেষ

মোদির কথার জবাব দিলেন নাকভি

  • 5:19 am - September 30, 2025
  • পঠিত হয়েছে:৫৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ সেপ্টেম্বর-এশিয়া কাপের এবারের আসরের হাই ভোল্টেজ ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টের ৪১ বছরের ইতিহাসে এবারই ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। যেখানে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত।

চ্যাম্পিয়ন হলেও খেলা শেষে পুরস্কার বিতরণী মঞ্চ থেকে শিরোপা নেয়নি ভারত। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভির শিরোপা তুলে দিতে চেয়েছিলেন। একজন পাকিস্তানির হাত থেকে পুরস্কার গ্রহণ করতে হবে তাই ট্রফি নেয়নি ভারত।

এ ছাড়া পুরো আসরেই পাকিস্তানের কোনো ক্রিকেটারের সঙ্গে হাত মেলায়নি ভারতের কোনো ক্রিকেটার। এমনকি একাধিক ম্যচের সময় মাঠেও উত্তেজনা দেখা গেছে। অভিষেক শর্মা-হারিস রউফরা বিতর্কিত উদযাপনও করেছেন।

সাম্প্রতিক সময়ে দুই দেশের রাজনৈতিক সম্পর্কে আরো ভাটা পড়ায় ক্রিকেট মাঠেও তার ছাপ দেখা গেছে। ফাইনাল শেষে সামাজিক মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফলাফল সেই একই—ভারতের জয়। আমাদের ক্রিকেটারদের অভিনন্দন।’

মোদির এমন মন্তব্যের জবাবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি লিখেন, ‘যুদ্ধই যদি আপনাদের গর্বের মাপকাঠি হয়, তাহলে পাকিস্তানের কাছে আপনাদের লজ্জাজনক পরাজয় ইতিহাসে খোদাই হয়ে গেছে। কোনো ক্রিকেট ম্যাচই সেই সত্যকে বদলে দিতে পারবে না। খেলাধূলার ভেতরে যুদ্ধকে টেনে আনা খেলার মূল চেতনাকে কলঙ্কিত করে।’

এই শাখার আরও খবর

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au