সর্বশেষ

বিসিবি সভাপতি বুলবুলকে ভারতের কোচের পরামর্শ

  • 5:29 am - September 30, 2025
  • পঠিত হয়েছে:১৩১ বার
ব্যাটিং উন্নতিতে পরামর্শ দিলেন গাম্ভীর। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ সেপ্টেম্বর-ভারত-পাকিস্তানের রোমাঞ্চকর ফাইনাল দিয়ে শেষ হলো এবারের এশিয়া কাপ। সেই ম্যাচে গ্যালারি ও পুরস্কার বিতরণী মঞ্চে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। খেলা শেষে তার সঙ্গে আলাপচারিতায় ভারতীয় কোচ গৌতম গম্ভীর বাংলাদেশের শক্তি-দুর্বলতা নিয়ে স্পষ্ট মতামত দিয়েছেন।

বাংলাদেশ এবারের টুর্নামেন্টে সুপার ফোর পর্যন্ত উঠলেও ব্যাটিং নিয়ে প্রশ্ন থেকেই গেছে। সাইফ হাসানের ব্যাট ছাড়া বাকি কেউ ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেননি। যদিও তাওহীদ হৃদয় লঙ্কানদের বিপক্ষে একটি ফিফটি করেছিলেন, তবে পুরো টুর্নামেন্টে ব্যাটাররা তেমন ভরসা জাগাতে পারেননি। বিপরীতে বোলিং বিভাগ তুলনামূলক শক্ত অবস্থানেই ছিল।

গম্ভীর তাই বিসিবি সভাপতির সঙ্গে কথা বলে সরাসরি পরামর্শ দিয়েছেন—বাংলাদেশকে এগোতে হলে ব্যাটিং বিভাগে বিশেষ নজর দিতে হবে। বিষয়টি আমিনুল ইসলাম বুলবুলও মেনে নিয়েছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘একটা ভালো সুযোগ ছিল আমাদের ফাইনাল খেলার, সেই সামর্থ্যও ছিল। কিন্তু সামনে এগোতে হলে ব্যাটিংটা নিয়ে আরও কাজ করতে হবে। গম্ভীরও সেটাই বলেছে আমাকে, আমি তার সঙ্গে একমত।’

সুপার ফোরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে কাছাকাছি ম্যাচ খেলেও শেষ পর্যন্ত হেরে যায় লাল-সবুজরা। তারপরও দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট বুলবুল। তার ভাষায়, ‘আমরা শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছি, ভারত-পাকিস্তানের সাথেও ম্যাচ জেতা উচিত ছিল। তবে আমি খুশি, এই দলের লড়াই করার মানসিকতা আছে। গত কয়েক মাসের পারফরম্যান্সই তার প্রমাণ।’

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজকে বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন বিসিবি সভাপতি। সফরে খেলোয়াড়দের সঙ্গে দেখা করেও আশাবাদী শোনালেন তিনি, ‘কিছু ভুল আমরা করেছি, চেষ্টা থাকবে যেন আর না হয়। সামনে আফগান সিরিজ, সেটাই আমাদের জন্য বড় সুযোগ।’

এশিয়া কাপে ফাইনালে জায়গা না পেলেও দলের মধ্যে উন্নতির ধারা অব্যাহত থাকলে ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশ নতুন চমক দেখাতে পারে—এমন ইঙ্গিতই মিলছে বিসিবি সভাপতির বক্তব্যে।

এই শাখার আরও খবর

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au