সর্বশেষ

বিদেশী লিগ খেলতে পারবে না পাকিস্তানের ক্রিকেটাররা

  • 10:52 pm - September 30, 2025
  • পঠিত হয়েছে:৬০ বার
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ সেপ্টেম্বর-ভারতের বিপক্ষে জয়ের অপেক্ষাটা আরও দীর্ঘায়িত হলো পাকিস্তানের। তিন বছর আগে এশিয়া কাপের সুপার ফোরে সর্বশেষ তারা জিতেছিল। এরপর সদ্য সমাপ্ত এশিয়া কাপ ফাইনাল দিয়ে টানা ৮ ম্যাচে জিতেছে ভারত। নাটকীয় সেই ফাইনালে হারের পর পাকিস্তানি ক্রিকেটারদের ওপর কঠোর নির্দেশনা জারি করেছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। তাদের বিদেশি লিগে খেলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল!

পিসিবির চিফ অপারেটিং অফিসার সুমায়ের আহমদ সায়েদ ক্রিকেটারদের জানিয়েছেন, ‘পিসিবি সভাপতির অনুমোদনক্রমে দেশের বাইরের কোনো (ফ্র্যাঞ্চাইজি) লিগে অংশগ্রহণের ক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বা অনাপত্তিপত্র স্থগিত করা হলো। এই আদেশ বহাল থাকবে পরবর্তী ঘোষণার আগপর্যন্ত।’

তবে ঠিক কী কারণে হঠাৎ এনওসি স্থগিতের এই সিদ্ধান্ত সেই ব্যাখ্যা দেওয়া হয়নি। একই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার এবং ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

প্রতিবেদনে বলা হয়, পিসিবি পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এনওসি নিয়ে সিদ্ধান্ত নিতে চায়। তবে শর্তগুলো পুরোপুরি প্রকাশ করা হয়নি। পিসিবির লক্ষ্য– ক্রিকেটাররা যাতে জাতীয় প্রতিযোগিতায় ও ঘরোয়া লিগে মনোযোগী হন। এ ছাড়া এনওসি কতদিন পর্যন্ত স্থগিত থাকবে সেই সময়সীমাও এখনও স্পষ্ট নয়।

পিসিবির এই ঘোষণা ঠিক তখনই এলো, যখন একদিন আগে পাকিস্তানের এশিয়া কাপ ফাইনালে হার নিয়ে চুলছেড়া বিশ্লেষণ চলছে। পাকিস্তানের কায়েদ-ই-আজম ট্রফি এবং প্রথম শ্রেণির ঘরোয়া লিগ শুরু হবে অক্টোবরে। এর আগে ২২ সেপ্টেম্বর শুরুর কথা থাকলেও এসব টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া হয়। ক্রিকেটাররা যাতে ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেন সেটাই চাওয়া পিসিবির।

এদিকে, ২ ডিসেম্বর থেকে শুরু হবে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএলটি২০। আগামীকাল (১ অক্টোবর) আসন্ন আসরের নিলাম অনুষ্ঠিত হবে। যেখানে সংক্ষিপ্ত তালিকায় আছেন পাকিস্তানের ১৬ ক্রিকেটার। এর মধ্যে জাতীয় দলের নিয়মিত মুখ নাসিম শাহ, সাইম আইয়ুব ও ফখর জামানও আছেন। এ ছাড়া ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে অন্যতম জনপ্রিয় অস্ট্রেলিয়ান টুর্নামেন্ট বিগ ব্যাশ। যেখানে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদিসহ ৭ পাকিস্তানি ক্রিকেটারের খেলার কথা রয়েছে।

এই শাখার আরও খবর

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au