সর্বশেষ

আবেগ নয় বাস্তবতা মেনে বোর্ড চালানো উচিত: ক্রীড়া উপদেষ্টা

  • 11:03 pm - September 30, 2025
  • পঠিত হয়েছে:৬৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ সেপ্টেম্বর-আবেগের পরিবর্তে বাস্তবতা মেনে ক্রিকেট বোর্ড পরিচালনা করা উচিত বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দেশের ক্রিকেটের উন্নয়নের স্বার্থে বুলবুল-ফারুক-তামিম তিনজনকেই বিসিবিতে চান তিনি।

বাংলাদেশের দেশের একটি বেসরকারি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আসন্ন নির্বাচনসহ সাম্প্রতিক বিষয়াদি নিয়ে কথা বলেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘আমি মনে করি ক্রিকেট বোর্ডটা প্রফেশনালি চালানো উচিত। আবেগ বা ব্যক্তিগত সম্পর্ক দিয়ে চিন্তা করা উচিত না। সবার ভালো-খারাপ দিক আছে। তামিম ভাই কোনো একটা দিকে ভালো করবেন, বুলবুল ভাই অন্যকোনো দিকে ভালো করবেন আবার ফারুক ভাইও। আমি মনে করি, সবার অভিজ্ঞতা, পরামর্শগুলো কাজে লাগানো উচিত।’

অনেকের ধারণা ব্যক্তিগত আক্রোশে বিসিবি থেকে ফারুক আহমেদকে সরিয়েছেন উপদেষ্টা আসিফ। তবে তিনি জানান, এ রকম কিছুই হয়নি। ক্রীড়া উপদেষ্টা এ প্রসঙ্গে বলেন, ‘ফারুক ভাইকে যখন সভাপতি করা হয় তখনো আমি ক্রিকেটারদের থেকে মতামত নিয়েছি। তাদের কাছে অপশন রেখেছিলাম, এই চার-পাঁচজন আছে আপনারা বলেন। তামিম ভাইও ফারুক ভাইয়ের নাম বলেছিল।’

সভাপতির দায়িত্ব নেয়া আমিনুল ইসলামের পূরণ হয়েছে চার মাস। ইতোমধ্যেই তার নেওয়া নানা পদক্ষেপের কারণে প্রশংসা কুড়িয়েছেন তিনি। বর্তমান বিসিবি সভাপতির কাজে সন্তোষ্ট ক্রীড়া উপদেষ্টা।

তিনি বলেন, ‘ওনি ক্রিকেটটাকে আরও ভালো কোনো জায়গায় নিয়ে যেতে পারবে যদি উনি আরও সুযোগ পান। তাকে আনার পেছনে কারণটা ছিল, আফগানিস্তানের ক্রিকেটাকে উনি অনেক উপরে তুলেছেন। এশিয়া অঞ্চলে ওনার কাজ করার অভিজ্ঞতা আছে। মিনি বিসিবি করার পরিকল্পনাটা অনেক আগে থেকে নেওয়া কিন্তু কখনো বাস্তবায়ন করা হয়নি। বাস্তবায়ন হওয়ার পথে এখন যাচ্ছে। ওনার অভিজ্ঞতাটাকে কাজে লাগানো প্রয়োজন।

এই শাখার আরও খবর

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au