অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান
চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…
মেলবোর্ন, ১ অক্টোবর- ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে শারদীয় দুর্গাপূজা শুরু হলেও ঢাকার কয়েকটি মণ্ডপে বিগ্রহের মধ্যে ‘অসুরের মুখে দাড়ি সংযোজন’ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট।
সংগঠনের আহ্বায়ক রমেশ দত্ত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার কিছু পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি সংযোজন করা হয়েছে, যা অতীতে কখনো দেখা যায়নি। স্থানীয় সুশীল সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি বাংলাদেশ পূজা উদযাপন কর্তৃপক্ষকে জানানোর পর সংশোধনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে রাজধানীর আরও কয়েকটি মণ্ডপে একই ধরনের সংযোজন করা হয়েছে বলে সংগঠনটি জানতে পেরেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশসহ বিশ্বের কোথাও দুর্গাপূজার বিগ্রহে অসুরের মুখে দাড়ি সংযোজনের প্রথা নেই। বরং প্রচলিত রীতিতে অসুরের মুখে বড় আকারের গোঁফ থাকে। পূজা উদযাপন ফ্রন্ট ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এ ধরনের ‘অশাস্ত্রীয় সংযোজন’ পরিহারের আহ্বান জানিয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কুশল বরণ চক্রবর্তী তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, “দুর্গাপূজা মহাপূজা, যেখানে দুর্গার সঙ্গে মহিষাসুরকেও পূজা করা হয়। মহিষাসুর অধর্মের প্রতীক হলেও তিনি ম্লেচ্ছ বা যবন নন, তাঁর গলায় পবিত্র যজ্ঞোপবীত থাকে। তাই পূজার মণ্ডপে ট্রাম্প, শেহবাজ শরীফ বা ড. ইউনূস আকৃতির মহিষাসুর তৈরি করা যেমন দৃষ্টিকটু, তেমনি সম্পূর্ণ অশাস্ত্রীয়।” তিনি এ ধরনের বিকৃত উপস্থাপনার তীব্র নিন্দা জানান।
চলমান পূজায় এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠন ও সচেতন মহল ধর্মীয় অনুশাসন ও ঐতিহ্য রক্ষার আহ্বান জানিয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au