সর্বশেষ

ল্যাপটপ ভিজে গেলে করণীয় ও বর্জনীয়

  • 2:16 pm - October 01, 2025
  • পঠিত হয়েছে:৮৮ বার
ল্যাপটপ থেকে চা, কফি ও পানি দূরে রাখার অভ্যাস গড়ে তুলুন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১ অক্টোবর- অফিসের কাজ বা ক্লাসের নোট নেওয়ার সময় হঠাৎ পানির গ্লাস বা কফির কাপ ল্যাপটপের ওপর পড়ে গেলে অনেকেই ভয়ে গুলিয়ে ফেলেন। ভুল পদক্ষেপ নিলে ক্ষতি আরও বেড়ে যেতে পারে। তাই এ ধরনের পরিস্থিতিতে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো আগে থেকেই জেনে রাখা জরুরি।

করণীয়

  • তাৎক্ষণিকভাবে শাটডাউন করুন: ল্যাপটপ চার্জে থাকলে চার্জার খুলে ফেলুন।
  • ব্যাটারি খুলে ফেলুন (যদি সম্ভব হয়): পুরোনো মডেলের ব্যাটারি খুলে আলাদা রাখুন। নতুন মডেলের ক্ষেত্রে সরাসরি সার্ভিস সেন্টারে নিন।
  • সংযুক্ত ডিভাইস খুলে ফেলুন: ইউএসবি, মাউস, হেডফোনসহ সব ডিভাইস খুলে ফেলুন।
  • ল্যাপটপ উল্টো করে রাখুন: ইংরেজি V অক্ষরের মতো কিবোর্ড নিচে ও স্ক্রিন খোলা অবস্থায় রাখুন, যাতে পানি বের হয়ে যেতে পারে।
  • শুকনো কাপড়ে মুছুন: কিবোর্ড, স্ক্রিন ও পোর্টসহ বাইরের অংশ ভালোভাবে মুছে ফেলুন।
  • প্রাকৃতিকভাবে শুকাতে দিন: ল্যাপটপ চালু করবেন না, অন্তত ২৪ ঘণ্টা বা তার বেশি সময় শুকাতে দিন।
  • সার্ভিস সেন্টারে নিয়ে যান: ভেতরের সার্কিট ক্ষতিগ্রস্ত হয়েছে কি না তা বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করান।

যা কখনোই করবেন না

  • বারবার চালু করে দেখা যাবে না—এতে শর্টসার্কিট হতে পারে।
  • হেয়ার ড্রায়ার বা হিটার দিয়ে শুকাবেন না—যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
  • ঝাঁকাবেন না—পানি ভেতরের অংশে আরও ঢুকে যেতে পারে।
  • অভিজ্ঞতা না থাকলে নিজে খুলবেন না—পেশাদারের সাহায্য নিন।

অতিরিক্ত পরামর্শ

  • কিবোর্ড কভার ব্যবহার করুন।
  • ল্যাপটপ ওয়াটারপ্রুফ ব্যাগে রাখুন।
  • ল্যাপটপ থেকে পানি, কফি বা চা দূরে রাখুন।
  • সবসময় ডেটার ব্যাকআপ রাখুন।

সতর্কতা ও সঠিক পদক্ষেপ নিলে ল্যাপটপ ভিজে গেলেও বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব।

 

এই শাখার আরও খবর

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au