বিশ্ব

আফগানিস্তানে ইন্টারনেট ব্ল্যাকআউট, নারীরা হারাচ্ছেন শেষ আশাও

  • 2:27 pm - October 01, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
ছবি-সংগৃহীত

মেলবোর্ন, ১ অক্টোবর- আফগানিস্তানে হঠাৎ করে দেশজুড়ে ইন্টারনেট ও টেলিযোগাযোগ বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হওয়া এই পদক্ষেপকে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস ‘সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট’ বলে অভিহিত করেছে। এর ফলে শিক্ষা, ব্যবসা ও আন্তর্জাতিক যোগাযোগসহ দৈনন্দিন জীবনের প্রায় সব ক্ষেত্রে বিপর্যয় নেমে এসেছে।

২০২১ সালে ক্ষমতায় ফেরার পর থেকেই তালেবান নারীদের শিক্ষা ও চাকরিতে কঠোর বিধিনিষেধ আরোপ করে আসছে। ষষ্ঠ শ্রেণির পর পড়াশোনা বন্ধ, বিশ্ববিদ্যালয়ে নারী লেখকদের বই সরিয়ে ফেলা, স্বাস্থ্যসেবা কোর্স বাতিল—এসবের মধ্যেই অনেক নারী শেষ আশ্রয় হিসেবে অনলাইনে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় সেই সুযোগও হারালেন তারা।

তাখার প্রদেশের শিক্ষার্থী শাকিবা বলেন, “আমরা পড়তে চাই, মানুষের উপকারে আসতে চাই। কিন্তু এখন ঘরে বসে আর কিছুই করার নেই।” কাবুলের আরেক শিক্ষার্থী জানান, তাঁর স্বপ্ন ছিল পড়ালেখা করে বাবাকে আর্থিকভাবে সহায়তা করা, কিন্তু ইন্টারনেট ছাড়া এখন সবকিছু অন্ধকার।

শিক্ষার্থীদের পাশাপাশি বিপাকে পড়েছেন শিক্ষক ও ব্যবসায়ীরাও। অনলাইন ইংরেজি প্রশিক্ষক জাবি জানান, তাঁর ৭০-৮০ জন শিক্ষার্থী আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু পরীক্ষা চলাকালেই সংযোগ কেটে যায়। মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী আনাস বলেন, “আমাদের কাজ ৯০ শতাংশ বন্ধ হয়ে গেছে। ই-মেইল পাঠানো পর্যন্ত সম্ভব নয়।”

ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে কেবল মোবাইল নেটওয়ার্কই নয়, স্যাটেলাইট টিভি ও কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রমও ব্যাহত হয়েছে। অন্তত আটটি ফ্লাইট বাতিল হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তারা কাবুল কার্যালয়ের সঙ্গে যোগাযোগ হারিয়েছে। বিদেশে থাকা আফগান প্রবাসীরাও আতঙ্কে আছেন। ভারতের মোহাম্মদ হাদি বলেন, “পরিবার নিরাপদে আছে কিনা, তা জানার কোনো উপায় নেই।”

জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, তালেবানের শাসনে নারীরা ভয়ভীতি ও বৈষম্যের মুখে রয়েছেন। অধিকারকর্মীরা বলছেন, ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় শুধু শিক্ষা বা চাকরিই নয়, বাইরের দুনিয়ার সঙ্গে আফগানদের শেষ যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেল। সাংবাদিক হামিদ হায়দারি মন্তব্য করেন, “বিচ্ছিন্নতায় আফগানিস্তান এখন উত্তর কোরিয়ার সঙ্গে প্রতিযোগিতা করছে।”

ইন্টারনেট বন্ধ থাকলে ব্যাংকিং, ই-কমার্স ও মানবিক সহায়তা ব্যবস্থা কার্যত ভেঙে পড়বে। এর ফলে আফগানিস্তান আরও গভীর সংকটে পড়বে এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সুত্র; বিবিসি

এই শাখার আরও খবর

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

হত্যার আগের দিনও নির্মাণকাজ নিয়ে ব্যস্ত ছিলেন গণপতি, খুনের সময় কখন?

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় তদন্তের সময়-রেখা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। নির্মাণসামগ্রীর ব্যবসায়ী এক গুরুত্বপূর্ণ সাক্ষীর দাবি, নিহত গণপতি চক্রবর্তী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au