লিড নিউজ

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৬৯, আহত দেড় শতাধিক

  • 5:41 pm - October 01, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার
ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ১ অক্টোবর- ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, আহত হয়েছেন অন্তত ১৫০ জনের বেশি মানুষ। মঙ্গলবার রাত স্থানীয় সময় ১০টার কিছু আগে সেবু প্রদেশের উত্তরে বোগো শহরের কাছে এই ভূমিকম্প আঘাত হানে।

সিভিল ডিফেন্স কর্মকর্তা রাফি আলেজান্দ্রো জানান, ভূমিকম্পের পরপরই সেবু অঞ্চলের হাসপাতালগুলো আহতদের ভিড়ে উপচে পড়ছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় পানি ও বিদ্যুতের সরবরাহ পুনরায় চালু করার চেষ্টা চলছে।

আঞ্চলিক সিভিল ডিফেন্স দপ্তরের তথ্য কর্মকর্তা জেন আবাপো জানান, সেবু প্রাদেশিক দুর্যোগ দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ৬৯ জনে পৌঁছেছে। আহতের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে।

দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, মন্ত্রিপরিষদের সদস্যরা ইতিমধ্যে ত্রাণ ও পুনরুদ্ধার কার্যক্রম তদারক করছেন। প্রেসিডেন্ট আশ্বাস দিয়েছেন, ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা দেওয়া হবে।

ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি সান রেমিগিও শহর। সেখানে উদ্ধারকাজ জোরদারের জন্য ‘দুর্যোগপূর্ণ অবস্থা’ ঘোষণা করা হয়েছে। শহরের ভাইস মেয়র আলফি রেইনেস বলেন, স্থানীয়ভাবে খাবার, পানি ও ভারী সরঞ্জামের তীব্র ঘাটতি দেখা দিয়েছে।

স্থানীয় ডিজেডএমএম রেডিওকে তিনি বলেন, “ভারী বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ নেই। আমাদের সত্যিই সাহায্য দরকার। বিশেষ করে উত্তরাঞ্চলে পানির সংকট চরমে। ভূমিকম্পে সরবরাহ লাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

জনপ্রিয় পর্যটনকেন্দ্র সেবু শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ম্যাকতান-সেবু আন্তর্জাতিক বিমানবন্দর, যা ফিলিপাইনের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর, চালু রয়েছে। শহরটিতে প্রায় ৩৪ লাখ মানুষের বসবাস।

সরকার জানিয়েছে, উদ্ধারকাজে সেনা, পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা একযোগে কাজ করছে। আহতদের চিকিৎসা, আশ্রয় এবং খাদ্যসহায়তার জন্য জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au