সর্বশেষ

সৌম্যর জায়গায় সুযোগ পেলেন সাকিব

  • 2:49 am - October 02, 2025
  • পঠিত হয়েছে:১২২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ অক্টোবর-আফগানিস্তানের বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলতে ডাক পেয়েছেন সৌম্য সরকার। ফলে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলতি আসরে খুলনার হয়ে তার আর মাঠে নামা হচ্ছে না। তবে শূন্যতা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই খুলনা দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটার শাহরিয়ার সাকিব।

শাহরিয়ার আগে থেকেই খুলনার স্ট্যান্ডবাই তালিকায় ছিলেন। বয়সভিত্তিক দলে নিয়মিত পারফর্ম করে আলোচনায় আসা এই ক্রিকেটার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন একাধিক ম্যাচ। ঘরোয়া ক্রিকেটেও তিনি পরিচিত মুখ। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুরের হয়ে কয়েকটি উল্লেখযোগ্য ইনিংস খেলেছিলেন এই মিডল অর্ডার ব্যাটার।

এবারের এনসিএল টি-টোয়েন্টি দ্বিতীয় আসর হলেও প্রথম আসরেই ক্রিকেটার ও সমর্থকদের মাঝে বেশ সাড়া ফেলেছিল প্রতিযোগিতাটি। গেল বছর সিলেটে আয়োজিত সেই আসরে আটটি বিভাগীয় দলের অংশগ্রহণে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা দেখা গিয়েছিল। তখনই আইসিসির স্বীকৃতি পায় এটি প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে।

চলতি মৌসুমেও আটটি বিভাগীয় দল নিয়ে মাঠে গড়িয়েছে এনসিএল টি-টোয়েন্টি। আর সেই প্রতিযোগিতায় সৌম্যের অনুপস্থিতিতে সুযোগ পেলেন নতুন প্রজন্মের ক্রিকেটার শাহরিয়ার সাকিব, যিনি এখন খুলনার মধ্য-অর্ডারকে শক্তিশালী করতে মুখিয়ে আছেন।

এই শাখার আরও খবর

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au