খেলা

আফগানদের বিপক্ষে নতুন শুরু চায় টাইগার অধিনায়ক জাকের

  • 2:58 am - October 02, 2025
  • পঠিত হয়েছে:১৪৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ অক্টোবরএশিয়া কাপে শেষ মুহূর্তে ফাইনালের দৌড় থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। তবে সেই হতাশা পেছনে ফেলে আবারও মাঠে নামছে টাইগাররা। প্রতিপক্ষ এবার শক্তিশালী আফগানিস্তান, আর তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন অধিনায়ক জাকের আলী। নতুন দায়িত্বে থেকেই তিনি চোখ রাখছেন একদম নতুন শুরুর দিকে।

আফগানিস্তানের স্পিন আক্রমণ বিশ্বসেরাদের কাতারে। রশিদ খান, নুর আহমেদ ও মোহাম্মদ গজনফরকে সামলানো সহজ হবে না বাংলাদেশের জন্য। তবে জাকের আলী জানালেন, প্রতিপক্ষ নয়—বাংলাদেশের মূল মনোযোগ নিজেদের ঘাটতি দূর করায়, বিশেষত ব্যাটিংয়ে।

জাকের বলেন, ‘মূল চ্যালেঞ্জ হলো নির্দিষ্ট দিনে ভালো খেলা। গত সিরিজে আমরা দল হিসেবে ভালো করতে পারিনি। তাই এবার মূল পরিকল্পনা হলো ব্যাটিং ইউনিট হিসেবে দায়িত্ব নেওয়া। এশিয়া কাপে আমরা সবচেয়ে বেশি ভুগেছি ব্যাটিংয়ে, তাই সেটাকেই প্রাধান্য দিচ্ছি।’

এশিয়া কাপে বাংলাদেশি টপ অর্ডারের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। চার ইনিংসে মাত্র ৪০ রান করতে পেরেছিলেন পারভেজ হোসেন ইমন, পেয়েছেন দুইটি ডাকও। তানজিদ হাসান তামিম পাঁচ ম্যাচে করেছেন মাত্র ৬৭ রান, গড় ছিল ১৩। তার ওপর অধিনায়ক লিটন দাস ছিলেন চোটগ্রস্ত। তবে আশার কথা, সাইফ হাসান দারুণ ছন্দে আছেন। তাকে নিয়েই ভরসা রাখছেন অধিনায়ক। জাকের যোগ করেন, ‘সাইফ খুব ভালো করছে। আশা করি সে এই সিরিজেও রান করবে। পাশাপাশি অন্য ব্যাটাররাও এগিয়ে এলে সিরিজ আমাদের পক্ষে যাবে।’

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ মানেই লড়াই হবে সমানে সমান। এবারও ব্যতিক্রম হওয়ার কথা নয়। তবে প্রশ্ন রয়ে গেল—ব্যাটিং ব্যর্থতার দাগ মুছে কি নতুনভাবে শুরু করতে পারবে বাংলাদেশ?

এই শাখার আরও খবর

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au