সর্বশেষ

মার্শ ঝড়ে প্রথম টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া

  • 3:04 am - October 02, 2025
  • পঠিত হয়েছে:১২৫ বার
কিউইদের বিপক্ষে অজিদের জয়। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ অক্টোবর-মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে দারুণ সূচনা করেছে অস্ট্রেলিয়া। মিচেল মার্শের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ২১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় অজিরা।

প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৬ উইকেটে তোলে ১৮১ রান। অভিষিক্ত ব্যাটার টিম রবিনসন একাই আলো ছড়ান ৬৬ বলে অপরাজিত ১০৬ রানে।
তবে শুরুতে জশ হ্যাজলউড ও বেন ডোয়ারশুইসের আগুনে বোলিংয়ে কিউইরা দ্রুত তিন উইকেট হারায়।

জবাবে মার্শ ঝড় তোলেন ব্যাট হাতে। মাত্র ৪৩ বলে ৯ চার ও ৫ ছক্কায় ৮৫ রান করেন তিনি। ওপেনার ট্রাভিস হেডের ৩১ রানের পাশাপাশি ম্যাথু শর্ট (২৯), টিম ডেভিড ও অ্যালেক্স কেরির অবদান ম্যাচকে সহজ করে তোলে।

শেষ পর্যন্ত মাত্র ১৬.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

এই শাখার আরও খবর

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au