সর্বশেষ

বিসিবি নির্বাচনে নানা অভিযোগ নিয়ে বিরাট কোহলিকে ফোন

  • 4:57 pm - October 02, 2025
  • পঠিত হয়েছে:১৩৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ অক্টোবর-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন নিয়ে নাটকীয়তা জমে উঠেছে রীতিমতো। বুধবার জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ বিএনপিপন্থী প্রার্থীদের অনেকেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মনোনয়ন প্রত্যাহার করে।

তামিম তো দাবিই করে বসেছেন, এই নির্বাচন নাকি বিসিবির ইতিহাসে কালো অধ্যায় রচনা করেছে। তারই প্রতিবাদস্বরূপ সরে দাঁড়িয়েছেন সবাই। তবে তাদের এই অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি আবার পালটা অভিযোগ এনেছেন, বিসিবি নির্বাচন নিয়ে নাকি ভারতের কাছেও অভিযোগ করেছেন কেউ। অজ্ঞাত সেই ব্যক্তি ফোনকলে বিরাট কোহলিকে জানিয়েছেন তার অভিযোগ। কোহলি নাকি সেটা জানিয়েছেন গৌতম গম্ভীরসহ আরও অনেকের কাছে।

ক্রীড়া উপদেষ্টা গতকাল যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে এবং বিরাট কোহলি সেটা গৌতম গম্ভীর বা বাকিদের সাথে সেটা আবার শেয়ার করেছে। এমন কোথাও অভিযোগ দেয়া উচিত না যেটা আমার দেশের জন্য লজ্জাজনক।’

পাপন যুগের মতো নির্বাচন হচ্ছে বিসিবিতে, এমন অভিযোগও এসেছে। তবে সেটাও উড়িয়ে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ‘পাপন ভাইয়ের সময় ডিস্ট্রিক্ট-ডিভিশন থেকে কারা আসতো কাউন্সিলর? আওয়ামী লীগের সভাপতি আসতো, আওয়ামী লীগের সদস্য আসতো বা বড় কোন নেতা আসতো বা বড় কোন নেতার ছেলেরা আসতো, যার আসলে ক্রীড়া সংস্থার সাথে কোন সম্পর্ক নেই। তাহলে পাপন ভাইয়ের ছকে আপনি কিভাবে বলছেন?’

নির্বাচনে এখন যারা আছেন, তাদের সবাই ক্রীড়া সংগঠক, বলেন আসিফ মাহমুদ। প্রসঙ্গত উঠে আসে আবদুর রাজ্জাক রাজের কথা। তার সম্পর্কে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা ক্রীড়া সংগঠকদেরকে নিয়ে আসছি। রাজ্জাক রাজ ভাই ইজ নট মাই পার্সোনাল এনিথিং। আমি ওনার সাথে আমার দেখা হয়েছে লাস্ট ওয়ান ইয়ার আগে যখন বোর্ডে কাজ করতেন।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au