সর্বশেষ

গাজার পথে এগিয়ে চলেছে সুমুদ ফ্লোটিলার ২৪ জাহাজ, একটি ইতিমধ্যেই গাজার জলসীমায়

  • 6:02 pm - October 02, 2025
  • পঠিত হয়েছে:৭৫ বার
ফিলিস্তিনের গাজার উদ্দেশে ত্রাণ নিয়ে যাওয়া আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-র অন্তত ২৪টি জাহাজ এখনো গাজার দিকে অগ্রসর হচ্ছে, যার মধ্যে একটি ইতিমধ্যেই গাজার জলসীমায় প্রবেশ করেছে। ছবিঃ ফ্লোটিলা লাইভ ট্রাকার ওয়েবসাইট থেকে

মেলবোর্ন, ২ অক্টোবর- ফিলিস্তিনের গাজার উদ্দেশে ত্রাণ নিয়ে যাওয়া আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-র অন্তত ২৪টি জাহাজ এখনো গাজার দিকে অগ্রসর হচ্ছে, যার মধ্যে একটি ইতিমধ্যেই গাজার জলসীমায় প্রবেশ করেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) ফ্লোটিলার লাইভ ট্র্যাকার এ তথ্য প্রকাশ করেছে।

ট্র্যাকারের তথ্যে দেখা যায়, বহরের অন্তত ২৪টি নৌযান এখনো ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপের বাইরে রয়েছে। এর মধ্যে ‘মিকেনো’ নামের একটি জাহাজ বর্তমানে গাজার আঞ্চলিক জলসীমায় অবস্থান করছে। তবে ইসরায়েলি বাহিনী জাহাজটি আটক করেছে কিনা, তা এখনো নিশ্চিত নয়। বাকি ২৩টি জাহাজ গাজা উপকূল থেকে আনুমানিক ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

এর আগে বুধবার রাতে গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া এই বহরের ১৩টি নৌযান ভূমধ্যসাগরে আটক করে ইসরায়েলি বাহিনী। ওই নৌযানগুলোতে থাকা ৩৭ দেশের দুই শতাধিক অধিকারকর্মীকে আটক করা হয়।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক ইনস্টাগ্রামে এক পোস্টে জানিয়েছেন, আটক নৌযানগুলোতে থাকা ২০১ জনের মধ্যে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন ও মালয়েশিয়ার ১২ জন ছিলেন।

বুধবার রাতে, গাজা থেকে প্রায় ১২৯ কিলোমিটার দূরে অবস্থানকালে ইসরায়েলি বাহিনী নৌবহরে বাধা দেয়। আটকে দেওয়া হয় অন্তত আটটি নৌযান— দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা, সিরিয়াস, আরোরা ও গ্রান্ডি ব্লু। তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মোট ১৩টি জাহাজ আটক করা হয়।

আটক হওয়া যাত্রীদের মধ্যে আছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “হামাস–সুমুদ ফ্লোটিলার কয়েকটি নৌযান নিরাপদে থামিয়ে দেওয়া হয়েছে। তাদের আরোহীদের একটি বন্দরে নেওয়া হচ্ছে। গ্রেটা থুনবার্গ ও তাঁর সহযাত্রীরা নিরাপদ ও সুস্থ আছেন।”

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ হলো একটি বৈশ্বিক মানবিক উদ্যোগ, যার লক্ষ্য সমুদ্রপথে অবরুদ্ধ গাজায় ত্রাণ পৌঁছে দেওয়া। ৪০টিরও বেশি ছোট নৌযানে গঠিত এই বহরে অংশ নিয়েছেন ৪৪টি দেশের প্রায় ৫০০ মানুষ। তাঁদের মধ্যে আছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক, সাংবাদিক এবং বিশিষ্ট নাগরিকেরা।

নৌবহরের প্রথম জাহাজগুলো ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও কয়েকটি জাহাজ এতে যোগ দেয়। এরপর গ্রিসের সাইরাস দ্বীপ থেকেও কয়েকটি ত্রাণবাহী নৌযান ফ্লোটিলায় যুক্ত হয়।

ফ্লোটিলার সদস্যদের দাবি, তাদের একমাত্র লক্ষ্য হলো গাজার অবরুদ্ধ মানুষের হাতে খাবার, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া। কিন্তু ইসরায়েল এই বহরকে নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করছে। বর্তমানে ভূমধ্যসাগরের ওপর টানটান উত্তেজনা বিরাজ করছে, কারণ বহরের অগ্রযাত্রা থামাতে ইসরায়েলি বাহিনী যেকোনো সময় হস্তক্ষেপ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

সিশেলসের রাজধানীতে ঐতিহাসিক হিন্দু মন্দিরে মোদির প্রার্থনা

মেলবোর্ন,১ জুলাই- তিন দিনের রাষ্ট্রীয় সফরে সিশেলসে গিয়ে দেশটির একমাত্র হিন্দু মন্দির অরুল মিহু নবশক্তি বিনায়াগার মন্দির পরিদর্শন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজধানী ভিক্টোরিয়ায়…

সাদা ধর্মীয় পতাকা নিয়ে বিতর্ক, বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি নিয়ে উদ্বেগ

মেলবোর্ন,১ জুলাই- বাংলাদেশের বিভিন্ন এলাকায় আরবি কালিমা-সংবলিত সাদা পতাকা প্রকাশ্যে টানানোকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নিরাপত্তা বিশ্লেষক, কূটনীতিক, অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের…

ইসলাম গ্রহণের কয়েক সপ্তাহ পর আবার হিন্দুধর্মে ফিরলেন উত্তর প্রদেশের আয়ুষ মালিক

মেলবোর্ন,১ জুলাই- ভারতের উত্তর প্রদেশের শামলি জেলার ওষুধ ব্যবসায়ী দেবরাজ মালিকের একমাত্র ছেলে আয়ুষ মালিক, যিনি কয়েক সপ্তাহ আগে ইসলাম গ্রহণ করে নিজের নাম মোহাম্মদ…

অভিমান ভুলে রাজপ্রাসাদে ফিরছেন হ্যারি-মেগান, নাতি-নাতনির অপেক্ষায় রাজা চার্লস!

মেলবোর্ন,৩০ জুন- দীর্ঘদিনের দূরত্ব, অভিমান ও প্রকাশ্য বিরোধের পর ব্রিটিশ রাজপরিবারে সম্পর্ক স্বাভাবিক হওয়ার নতুন ইঙ্গিত মিলেছে। রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারি এবং…

ইসরায়েল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি আরব ও কাতার

মেলবোর্ন,৩০ জুন- কূটনৈতিক বা আনুষ্ঠানিক সামরিক সম্পর্ক না থাকা সত্ত্বেও ইসরায়েল থেকে যুদ্ধাস্ত্র ও অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি সংগ্রহ করেছে মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব…

ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা

মেলবোর্ন,৩০ জুন- ইরানের পশ্চিমাঞ্চলে ইরাক সীমান্তসংলগ্ন পাভেহ শহরে সশস্ত্র হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) দুই সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) ভোরে তাদের বাড়িতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au