অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান
চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…
মেলবোর্ন ৩ অক্টোবর-নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই চমক দেখিয়েছে বাংলাদেশ দল। পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। আগে ব্যাট করে মাত্র ১২৯ রানে অল আউট হয় পাকিস্তান। জবাবে ১৮.৫ ওভার হাতে রেখেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। ব্যাট হাতে ৭৭ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন রুবাইয়া হায়দার।
এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। তবে তার দলের ব্যাটাররা অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেনি। ২ রানের মধ্যে তারা ২উইকেট হারিয়ে ফেলে। টানা দুই বলে ২ উইকেট নিয়ে পাকিস্তানকে বড় ধাক্কা দেন মারুফা আক্তার। তিনি বোল্ড করে ফেরান ওমাইমা সোহাইল ও সিদরা আমিনকে বোল্ড করে আউট করে।
এরপর দলীয় ৫০ রানের আগে আরও ২ উইকেট হারায় পাকিস্তান। ওপেনার মুনিবা আলী ও রামিন শামীমকে আউট করেন রুমানা আক্তার। এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি পাকিস্তান। দলটির হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন শামীম।
এরপর উইকেটরক্ষক ব্যাটার সিদরা নাওয়াজের ১৫ ও অধিনায়ক সানার ৩৩ বলে ২২ রানের ইনিংসে কোনোমতে একশ পার করে পাকিস্তান। বাংলাদেশ দলের হয়ে একাই ৩ উইকেট নেন স্বর্ণা আক্তার। আর দুটি করে উইকেট মারুফা ও নাহিদা। একটি করে উইকেট যায় নিশিতা আক্তার, ফাহিমা খাতুন ও রাবেয়া খানের ঝুলিতে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au