সর্বশেষ

আহমেদাবাদ টেস্টে ক্যারিবিয়দের বিপক্ষে প্রথম দিনেই লিড নিয়েছে ভারত

  • 3:58 am - October 03, 2025
  • পঠিত হয়েছে:২২২ বার
অর্ধশতকের দেখা পেয়েছেন লোকেশ রাহুল। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ অক্টোবর-সিরিজের প্রথম টেস্টে শুরুতে ব্যাট করতে নেমে দুই সেশনও টিকলো না ওয়েস্ট ইন্ডিজ। লোকেশ রাহুলের অপরাজিত ফিফটিতে প্রথম দিনই বড় লিডের ইঙ্গিত দিয়ে রাখলো ভারত।

আহমেদাবাদ টেস্টের প্রথম দিনে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৬২ রানে অলআউট হয়েছে উইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেছেন জাস্টিন গ্রিভস। সফরকারীদের মাত্র দেড় সেশনে গুটিয়ে নেওয়ার নায়ক জাসপ্রিত বুমরাহ ৪ আর মোহাম্মদ সিরাজ ৩টি উইকেট নিয়েছেন। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটের বিনিময়ে ১২১ রানে দিন শেষ করেছে ভারত। ৫৩ রানে অপরাজিত রয়েছেন রাহুল।

আহমেদাবাদের লাল মাটির পিচ এবং মেঘলা আকাশের নিচে পেসারদের সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি ছিল। তবু টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ক্যারিবীয়দের অধিনায়ক রোস্টন চেজ। সেই সিদ্ধান্ত যে ভুল ছিল, তা বোঝা গেল ম্যাচ শুরু হতেই। আগের দিনই সংবাদ সম্মেলনে বাড়তি একজন পেসার খেলানোর কথা বলেছিলেন শুভমান গিল। সে পরিকল্পনায় একাদশে জায়গা হয়নি অক্ষর প্যাটেলের। অনিশ্চিত থাকা বুমরাহকে নিয়ে মাঠে নামে ভারত।

ব্যাট করতে নেমে সফরকারীরা প্রথম উইকেট হারায় চতুর্থ ওভারেই। সিরাজকে খোঁচা দিয়ে শূন্য রানে ফেরেন ত্যাগনারায়ণ চন্দরপল। শুরুর জুটি ভাঙে মাত্র ১২ রানে। এরপর পুরো ইনিংসেই ভালো কোনো জুটি গড়তে পারেনি ক্যারিবীয়রা। শাই হোপ-রস্টন চেজ এবং জাস্টিন গ্রিভস-খারি পিয়েরের জুটি কিছুটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিল। বাকিরা কিছুই করতে পারেননি। ৪৮ বল মোকাবিলা করে দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করে বুমরাহর বলে বোল্ড হন গ্রিভস।

এছাড়া হোপ ২৬ আর চেজ ২৪ রান করেন। ভারতের হয়ে শুরু থেকে ক্যারিবীয়দের ওপর চড়াও হওয়া সিরাজ প্রথম পাঁচ ব্যাটারের চারজনকেই শিকার করেন। ১৪ ওভার ৩ মেডেন দিয়ে তার খরচ ৪০ রান। সমান ওভার ও মেডেন দিয়ে ৪২ রান খরচায় ৩ উইকেট নেন বুমরাহ। এছাড়া কুলদীপ যাদব ২ আর ১ উইকেট নেন ওয়াসিংটন ‍সুন্দর।

জবাব দিতে নেমে ভারতের দুই ওপেনার রাহুল ও যশস্বী জয়সওয়াল ধীরগতিতে শুরু করেছিলেন। মাঝে বৃষ্টি নেমে খেলা ১৫ মিনিট বন্ধ ছিল। তারপরে দুই ওপেনারের খেলাও পাল্টে যায়। আগের চেয়ে একটু আগ্রাসী ভঙ্গিতে খেলা শুরু করেন তারা। রাহুল নজর দেন বাউন্ডারির দিকে। যশস্বীও চাপে ফেলার চেষ্টা করছিলেন। তবে আগ্রাসী খেলতে গিয়ে সাজঘরের পথ ধরতে হয় জয়সওয়ালকে। অফস্টাম্পের বাইরের বলে তাড়া করতে গিয়ে ক্যাচ দেন উইকেটকিপারের হাতে। ৫৪ বলে ৭ চারের মারে ৩৬ রানে থামে তার ইনিংস।

এরপর ক্রিজে নেমে হতাশ করেন সাই সুদর্শনও। ১৯ বলে ৭ রান করে চেজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। শেষদিকে আর কোনো বিপদ ঘটতে দেননি রাহুল ও অধিনায়ক গিল। ১১৪ বলে ৩ চারের মারে ৫৩ রানে অপরাজিত রয়েছেন রাহুল। ৪২ বলে ১ চারের মারে ১৮ রানে অপরাজিত থেকে রাহুলের সঙ্গে দ্বিতীয় দিন শুরু করবেন গিল।

আহমেদাবাদের পর দিল্লিতে আরও একটি টেস্ট খেলবে দুদল

এই শাখার আরও খবর

কানাডার ভিসা জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কানাডার ভিসা পেতে জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহারের অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ২০৯ বাংলাদেশি নাগরিকের জন্য ভিসা নেওয়ার চেষ্টায় কথিত…

পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে…

ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৪ পাইলটের

ফিলিপাইনে বিমানবাহিনীর প্রশিক্ষণ চলাকালে মাঝআকাশে দুটি প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির বাতাঙ্গাস প্রদেশের লিপা সিটির ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা…

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ কিওন, বললেন ‘ক্লাবের কিংবদন্তি’

এভারটনের বিপক্ষে জয়ের পর আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ক্লাবের ‘কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি রক্ষণভাগে তাঁর সঙ্গী…

সিডনিতে কাল চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (১৫ অক্টোবর) পশ্চিম সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত ‘ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর’ (ন্যান্সি-বার্ড ওয়ালটন)…

কুশনারের গোপন আর্থিক লেনদেনের অভিযোগ, আলোচনায় সৌদি যুবরাজ, আমিরাতের শাসক ও নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের বিরুদ্ধে হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে বিদেশি অর্থায়নে পরিচালিত একটি ব্যাংক অ্যাকাউন্ট গোপনে ব্যবহারের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au