বিশ্ব

মধ্যপ্রাচ্যে ‘৩ হাজার বছরের’ সংঘাত সমাধানের প্রতিশ্রুতি ট্রাম্পের

  • 2:12 pm - October 03, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ অক্টোবর- মধ্যপ্রাচ্যের জটিল সংকট সমাধানে নিজের ভূমিকাকে ঐতিহাসিক হিসেবে তুলে ধরলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি এমন একটি পরিকল্পনা নিয়ে এসেছি, যা মধ্যপ্রাচ্যের ৩ হাজার বছরের সংঘাতের সমাধান করবে।”

ট্রাম্পের ঘোষণায় তিনি এটিকে মানবসভ্যতার ইতিহাসের অন্যতম ‘মহান দিন’ হিসেবে বর্ণনা করেন। তাঁর প্রশাসনের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনায় রয়েছে—ইসরায়েলের ধাপে ধাপে সেনা প্রত্যাহার, আন্তর্জাতিক বাহিনীর গাজা উপত্যকার নিরাপত্তা নিয়ন্ত্রণ, বন্দি বিনিময় এবং ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি।

তবে বিশ্লেষকেরা মনে করছেন, ট্রাম্পের ভাষা যতটা আশাবাদী, বাস্তবতা ততটাই কঠিন। পরিকল্পনায় হামাসকে অস্ত্র ত্যাগ ও ভবিষ্যতের শাসন থেকে বিরত থাকার শর্ত দেওয়া হয়েছে, যা তাদের দীর্ঘদিনের ‘রেড লাইন’-এর সরাসরি বিরোধী। এ কারণে হামাস প্রস্তাবটি প্রত্যাখ্যান করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইতিমধ্যে কয়েকটি আরব ও মুসলিম দেশ পরিকল্পনার প্রশংসা করেছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, হামাস যদি প্রস্তাব না মেনে নেয়, তাহলে ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাওয়ার বৈধতা পাবে এবং নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান আরও শক্ত হবে। আর হামাস সম্মতি দিলে নেতানিয়াহুর জন্য রাজনৈতিক জটিলতা তৈরি হতে পারে।

ট্রাম্প অবশ্য আত্মবিশ্বাসী। তাঁর ভাষায়, “আমরা আগের যেকোনো সময়ের চেয়ে শান্তির কাছাকাছি।”

 

এই শাখার আরও খবর

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au