সর্বশেষ

বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে দল ঘোষণা জামার্নি ও ফ্রান্সের

  • 4:26 pm - October 03, 2025
  • পঠিত হয়েছে:১৩১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ অক্টোবর-২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের সামনের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ইউরোপের দুই পরাশক্তির দল ফ্রান্স ও জার্মানি। লিভারপুলের হয়ে শেষ ম্যাচে ইনজুরির শঙ্কা নিয়ে মাঠ ছাড়লেও ফ্রান্সের দলে রাখা হয়েছে হুগো একিটিকেকে। অপরদিকে, বাজে ফর্মে থাকা জার্মানি ঘুরে দাঁড়াতে তরুণ ও অভিজ্ঞর সংমিশ্রণে দলে সাজিয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারাইয়ের বিপক্ষে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন হুগো একিতিকে। তবে তাকে নিয়েই ২৩ সদস্যের দল ঘোষণা করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচ দিয়ে ফ্রান্স দলে প্রথমবারের মতো ডাক পান একিতিকে। ইউক্রেইনের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয় ২৩ বছর বয়সি এই স্ট্রাইকারের। পরে খেলেন আইসল্যান্ডের বিপক্ষেও।

এদিকে ফ্রান্সের দলে নতুন মুখ জিন-ফিলিপ মাতেতা। চলতি মৌসুমে ক্রিস্টাল প্যালেসের হয়ে দারুণ ফর্মে আছেন তিনি। ফ্রান্সের আক্রমণভাগে আরও আছেন রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পে, পিএসজির ব্রাডলি বারকোলা ও কিংসলে কোমান। তবে ইনজুরির কারণে দলে ডাক পাননি ব্যালন ডি’অর জয়ী তারকা উসমান দেম্বেলেকে।

আগামী ১১ অক্টোবর ঘরের মাঠে আজারবাইজানের বিপক্ষে খেলবে ফ্রান্স। ১৪ অক্টোবর আইসল্যান্ডের মাঠে খেলবে তারা।

ফ্রান্সের পাশাপাশি বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে দল ঘোষণা করেছে জার্মানিও। হতাশাময় এই পথচলা থেকে ঘুরে দাঁড়াতে চায় নাগেলসম্যানের দল। ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদের আন্টোনিও রুডিগার ও বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালাকে পাবে না জার্মানি। তবে বরুশিয়া ডর্টমুন্ডের সেন্টার-ব্যাক নিকো শ্লটারবেককে ফিরে পেয়েছেন নাগেলসম্যান।

মাঝ মাঠে রয়েছেন অভিজ্ঞ লিওন গোরেটজকা ও জোশুয়া কিমিচ। জার্মানি তাদের আক্রমণ ভাগ সাজিয়েছে তরুণদের নিয়ে। মূলত তিনজন স্ট্রাইকারকে নিয়েছে তারা। তাদের মধ্যে রয়েছেন ডর্টমুন্ডের ম্যাক্সিমিলিয়ান বেয়ার, ফ্রাঙ্কফুর্টের জোনাথন বুর্কার্ড এবং নিউক্যাসলের নিক ওলটেমাডে। আগামী ১০ অক্টোবর বাছাইয়ে পরের ম্যাচের লুক্সেমবার্গের মুখোমুখি হবে জার্মানি। এর তিন দিন পর তারা খেলবে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে।

ফ্রান্সের দল

গোলরক্ষক: লুকাস শেভালিয়ার (পিএসজি), মাইক ম্যাগনান (এসি মিলান), ব্রাইস সাম্বা (রেনেস)

ডিফেন্ডার: লুকাস ডিগনে (অ্যাস্টন ভিলা), মালো গুস্তো (চেলসি), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), জুলস কুন্দে (বার্সেলোনা), এল. হার্নান্দেজ (পিএসজি), টি. হার্নান্দেজ (আল-হিলাল), উইলিয়াম সালিবা (আর্সেনাল), ডেওট উপমেকানো (বায়ার্ন মিউনিখ)

মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), মানু কোনে (রোমা), মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ), আদ্রিয়েন রাবিওট (মিলান), খেফ্রেন থুরাম (জুভেন্টাস)।

ফরোয়ার্ড: ম্যাগনেস আকলিউচে (মোনাকো), ব্র্যাডলি বারকোলা (পিএসজি), কিংসলে কোমান (আল-নাসর), হুগো একিতিকে (লিভারপুল), জিন-ফিলিপ মাতেতা (ক্রিস্টাল প্যালেস), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ) এবং ক্রিস্টোফার এনকুনকু (মিলান)।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au