সর্বশেষ

মাইনর লিগে জয় পেয়েছে সাকিবের আটলান্টা ফায়ার

  • 10:48 pm - October 03, 2025
  • পঠিত হয়েছে:১১৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ অক্টোবর-মাইনর লিগে সুপার এইটের ম্যাচে নিউ জার্সি সমারসেট কাভালিয়ারকে ৭৬ রানে হারিয়েছে আটলান্টা ফায়ার। আগে ব্যাট করে ঋষি পান্ডের ফিফটিতে ভর করে ৮ উইকেটে ১৫৩ রান করে আটলান্টা। ব্যাটিংয়ে ভালো করতে পারেননি সাকিব। এরপর রান তাড়ায় ৭৭ রানে অলআউট হয় নিউ জার্সি।

সুপার এইটের ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউ জার্সি। ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ১৯ রান তোলে আটলান্টা। ১১ রান করা সাগর প্যাটেলের আউটের পর ২২ রান করেন পল পালমার। এরপর ব্যর্থ হন অ্যারন জোন্স ও সাকিব আল হাসান। ৯ বল খেলে মাত্র ৬ রান করেন সাকিব।

দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৫৮ রান করেন ঋষি পান্ডে। শেষদিকে ঝড় তোলেন জাহামার হ্যামিল্টন৷ করেন ১০ বলে ২২ রান। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫৩ রান করে আটলান্টা ফায়ার।

রান তাড়ায় শুরু থেকেই উইকেট হারিয়েছে নিউ জার্সি। বোলিংয়ে প্রথম ওভারেই বল করতে আসেন সাকিব। ওই ওভারে মাত্র ৪ রান দেন তারকা স্পিনার। এরপর ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারে কেনার লুইস কোন রানই করতে পারেননি। মেডেন ওভার পান এই তারকা।

মাঝে সানি প্যাটেল ও আনশ প্যাটেল দারুণ বোলিং করেছেন। রান কম দেওয়ার পাশাপাশি তিনটি করে উইকেট শিকার করেন তারা। দুই উইকেট শিকার করেন আরেক বোলার জুনিয়র ড্রাইসডেল।

এরপর ইনিংসের ১৫তম ওভারে বোলিংয়ে এসে ৪ রান খরচ করেন সাকিব৷ এরপর ১৮তম ওভারে পুরানজয় যাদবকে বোল্ড করেন এই তারকা।

এতে মাত্র ৭৭ রানে নিউ জার্সিকে অলআউট করে আটলান্টা। জয় পায় ৭৬ রানে। ৩.২ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে ১ উইকেট শিকার করেন সাকিব।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au