সর্বশেষ

এক ম্যাচ বাকি থাকতেই টাইগারদের সিরিজ জয়

  • 5:23 am - October 04, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
২ উইকেটে আফগানদের হারালো বাংলাদেশ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ অক্টোবর-লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দুজনই ফিরে যান এক অঙ্কের রান করে। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই ফিরে যান তানজিদ। আগের দিনের হাফ সেঞ্চুরিয়ানকে ফেরান আজমতউল্লাহ ওপরজাই।

তার পঞ্চম স্টাম্প তাক করা শর্ট লেংথ ডেলিভারিতে মিড অফে ক্যাচ দেন তানজিদ। ডাইভ দিয়ে তা লুফে নেন রশিদ খান। সাত বলে দুই রান করে ফিরেন তানজিদ। চতুর্থ ওভারের প্রথম বলেই ফের উইকেট হারায় বাংলাদেশ। ওমরজাইয়ের দারুণ এক গুড লেংথের বলে লেগ বিফোর উইকেটের শিকার হন ইমন। আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ানের ব্যাটে আসে পাঁচ বলে তিন রান।

পঞ্চম ওভারে ইনফর্ম সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। মুজিবের বলে এক্সট্রা কাভারে উড়িয়ে মারতে গিয়ে সেদিকউল্লাহ আতালের মুঠোয় ধরা পড়েন সাইফ। ১৪ বলে ১৮ রান আসে তার ব্যাটে। পাওয়ার প্লে’তে তিন উইকেট হারানো বাংলাদেশ ছয় ওভারে তোলে ৩৭ রান। দ্রুত ৩ উইকেট হারালেও জাকের আলী অনিক এবং শামীম পাটোয়ারির ব্যাটে জয়ের স্বপ্ন দেখে বাংলাদেশ। দশ ওভার শেষে তিন উইকেটে ৭৪ রান করে দলটি। যদিও ৮০ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। রশিদের বলে লেগ বিফোর উইকেটের শিকার হন জাকের।

তার গুগলি বুঝতে পারেননি বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক। ফেরার আগে ২৫ বলে ৩২ রান করেন জাকের। ইনিংসে ছিল দুটি ছক্কা এবং দুটি চারের মার। শামীমের সঙ্গে তার জুটিটি ছিল ৫৬ রানের। ১৩.৫ ওভারে দলীয় শতক পূরণ করে বাংলাদেশ। তারপর ১৫তম ওভারের দ্বিতীয় বলে ফিরে যান শামীম। নুর আহমেদের বলে কাভারে ধরা পড়েন শামীম। ২২ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৩৩ রান করে বিদায় নেন তিনি।

১০২ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। সোহানকে গুরুত্বপূর্ণ সঙ্গ দিয়ে ফিরে গিয়ে সেই বিপদ বাড়ান নাসুম। ১৭তম ওভারে রশিদের শেষ বলে বোল্ড হন ১১ বলে একটি ছক্কায় ১০ রান করা এই ব্যাটার। ১৮তম ওভারে সাইফউদ্দিন (৪) ও রিশাদের (২) উইকেট হারায় বাংলাদেশ। দুজনকেই ফেরান ওমরজাই। সাইফউদ্দিন উইকেটের পেছনে ক্যাচ দেন, রিশাদ হন বোল্ড।

শেষ ২ ওভারে বাংলাদেশের দরকার ছিল ১৯ রান। ১৯তম ওভারের নুর আহমেদকে ছক্কা হাঁকান সোহান। সেই ওভারে শরিফুল ইসলামও চার হাঁকান। মোট ১৭ রান আসে সেই ওভারেই।

এই ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী। ব্যাট করতে নেমে রান তুলতে হাঁসফাঁস করছিলেন দুই আফগান ওপেনার সেদিকউল্লাহ অতল ও ইব্রাহীম জাদরান। পাওয়ার প্লেতে তারা উইকেট না হারালেও তুলতে পারে কেবল ৩৫ রান। অষ্টম ওভারে সেদিকউল্লাহকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন রিশাদ হোসেন। আফগান এই ওপেনারের ব্যাট থেকে আসে ১৯ বলে ২৩ রান। এরপর ইব্রাহীমও ফিরে যান ৩৭ বলে ৩৮ রান করে। তিনি হন নাসুম আহমেদের শিকার।

এরপর দ্রুত আউট হন ওয়াফিউল্লাহ তারাখাইল। থিতু হতে পারেননি দারউইশ রাসুলী। শেষদিকে আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবি মিলে অবিচ্ছিন্ন ২৯ রানের জুটি গরে আফগানদের সংগ্রহ দেড়শর কাছে নিয়ে যান। নবি ১২ বলে ২০ ও ওমরজাই ১৭ বলে ১৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম ও রিশাদ নেন দুটি করে উইকেট। আর একটি উইকেট পান শরিফুল ইসলাম। মুস্তাফিজুর রহমান দারুণ বোলিং করলেও এদিন ছিলেন উইকেটশূন্য। তার বলে লং অফে ওমরজাইয়ের ক্যাচ ছাড়েন ইমন। নাহলে একটি উইকেট পেতে পারতেন তিনি।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au