সর্বশেষ

নির্বাচন না পেছালে ক্লাব ক্রিকেট বর্জনের হুমকি

  • 4:44 am - October 05, 2025
  • পঠিত হয়েছে:৭৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ অক্টোবর-বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন নিয়ে তিন বিকল্প প্রস্তাব দিয়ে সাড়া পায়নি সরে দাঁড়ানো ক্লাবগুলো। তাই তাদের দাবি না মানা হলে সব ধরনের ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নেয়ার হুঁশিয়ারি এসেছে।

মোহামেডান ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন ঢাকার একদল ক্লাব সংগঠক ও কাউন্সিলর। এ সময় প্রায় ৪৩টি ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তাদের দাবি, আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য বিসিবির পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচন বাতিল করতে হবে। এই নির্বাচনের নতুন সূচি ঘোষণারও দাবি জানান তারা।

চলমান সংকট সমাধানের জন্য দেশের ক্রিকেট সংগঠকদের তিন প্রস্তাব হচ্ছে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ বাড়িয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, একটি অ্যাডহক কমিটির অধীনে নির্বাচন আয়োজন করা এবং বর্তমান সূচি বাতিল করে বিদ্যমান নির্বাচন কমিশন কিংবা নবগঠিত কমিশনের মাধ্যমে অবিলম্বে নতুন সূচি ঘোষণা করা, যা সব স্টেকহোল্ডারের অংশগ্রহণ নিশ্চিত করবে।

১৫ ক্লাবের কাউন্সিলরশিপ ও ভোটাধিকার বাতিলের জন্য হাইকোর্টে রিট করা দুঃখজনক বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেন সংগঠকরা। এ নিয়ে হাইকোর্ট বেঞ্চের আদেশকে চ্যালেঞ্জ করারও ইচ্ছা পোষণ করেছেন তারা।

এই সংবাদ সম্মেলনে প্রখ্যাত ক্লাব সংগঠক রফিকুল ইসলাম বাবু, লুৎফর রহমান বাদল ও মাসুদুজ্জামান উপস্থিত ছিলেন। পাশাপাশি ইফতেখার রহমান মিঠু ও খালেদ মাহমুদ সুজন-ও সেখানে যোগ দেন।

এই শাখার আরও খবর

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au