বিশ্ব

বিক্ষোভের ক্ষত না সারাতেই নেপালে নতুন বিপর্যয়, বন্যা-ভূমিধসে নিহত ৪২

  • 2:25 am - October 06, 2025
  • পঠিত হয়েছে:১১৪ বার
বন্যার্তদের উদ্ধারে নেপালি সেনাবাহিনী (বামে), প্রবল বৃষ্টিপাতের ফলে কোশি নদীর পানি বেড়ে সপ্তরী জেলার কোশি ব্যারেজে ঢেউ আছড়ে পড়েছে (ডানে)। ছবি : এএফপি

মেলবোর্ন,৬ অক্টোবর- সম্প্রতি বিক্ষোভ-সহিংসতার ক্ষত এখনো না সারাতেই নতুন বিপর্যয়ে পড়েছে নেপাল। টানা বৃষ্টি ও পাহাড়ধসে দেশটির বিভিন্ন অঞ্চলে অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত তিন দিন ধরে টানা বৃষ্টিতে রাজধানী কাঠমান্ডুসহ পশ্চিম ও মধ্যাঞ্চলের বহু জেলায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পোখারা, গোরখা ও লামজুং জেলায়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, অনেক বাড়িঘর, সেতু ও সড়ক ভেসে গেছে। শতাধিক পরিবার গৃহহীন হয়ে আশ্রয় নিয়েছে অস্থায়ী ত্রাণকেন্দ্রে। সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা দুর্গম এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় আরও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে ভূমিধস ও নদী উপচে পড়ার ঝুঁকি বাড়ছে। সরকার জনগণকে সতর্ক থাকতে এবং পাহাড়ি অঞ্চলে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক বিক্ষোভে বিপর্যস্ত অর্থনীতি ও পর্যটন খাতের ওপর এই প্রাকৃতিক দুর্যোগ নতুন চাপ সৃষ্টি করেছে।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

পটুয়াখালীতে কাফনের কাপড় পরে মুক্তিযোদ্ধার আমরণ অনশন

নিজের বসতভিটায় নিরাপদে বসবাসের নিশ্চয়তা, বাড়িতে হামলার বিচার এবং বরাদ্দ পাওয়া সরকারি ঘরের নির্মাণকাজ শেষ করার দাবিতে কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরু করেছেন বীর…

সকালেই শিল্পাঞ্চলের তিন কারখানায় আচমকা হামলা

রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলে সোমবার (২ নভেম্বর) সকালে তিনটি পোশাক কারখানায় আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার কারখানাগুলো হলো ফারইস্ট, ডিভাইন ও এপেক্স। তবে কারা…

আওয়ামী লীগ ও জামায়াত: রাজনৈতিক জোটের ইতিহাসে বিচিত্র বাঁক

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি একটি তাৎপর্যপূর্ণ অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং বর্তমানে বিরোধী দলের নেতৃত্বে থাকা জামায়াতে ইসলামী গোপন সমঝোতায়…

চাঁদাবাজি ছেড়ে ছিনতাইয়ে ছাত্রদল নেতা, বিকাশ দোকানিকে কুপিয়ে ২২ লাখ টাকা লুট

ওটিএন বাংলা রিপোর্ট :  চাঁদাবাজির অভিযোগের পর এবার ছিনতাইয়ে জড়ানোর অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। কক্সবাজারে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করে তাঁর কাছ…

গণপিটুনি, হত্যাকাণ্ড ও জমি দখলে অবনতির মুখে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি

বাংলাদেশে গণপিটুনি, কথিত ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে সহিংসতা এবং জমি দখলের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন…

ঢাকায় ফিরলেও বাইরে বের হতে ভয় পাচ্ছেন বাঁধন, ভেনিসের হামলার ট্রমা কাটেনি এখনও

ওটিএন বাংলা রিপোর্ট : ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার ঘটনার এক মাস পেরিয়ে গেলেও সেই অভিজ্ঞতার মানসিক ধকল কাটিয়ে উঠতে পারেননি অভিনেত্রী আজমেরী হক বাঁধন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au