সর্বশেষ

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কর্মীদের ‘সন্ত্রাসীদের মতোই রাখা উচিত’: বেন-গভির

  • 2:43 am - October 06, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার
ছবি : এএফপি

মেলবোর্ন,৬ অক্টোবর- ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, গাজায় ত্রাণ পৌঁছে দিতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সদস্যদের ‘সন্ত্রাসীদের মতোই’ আচরণ করা উচিত। এদের মধ্যে রয়েছেন সুপরিচিত পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও।

রবিবার এক বিবৃতিতে বেন-গভির বলেন, “যে সন্ত্রাসকে সমর্থন করে, সে-ই সন্ত্রাসী এবং তার সন্ত্রাসীদের মতোই আচরণ পাওয়া উচিত।” তিনি আরও যোগ করেন, “যদি তারা ভেবে থাকে এখানে এসে লালগালিচা আর উৎসবমুখর অভ্যর্থনা পাবে, তবে তারা ভুল করেছে।”

গত সপ্তাহে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে প্রায় ৪৫০ জন কর্মীকে আটক করে। এই কর্মীদের মধ্যে গ্রেটা থুনবার্গসহ বিভিন্ন দেশের মানবাধিকারকর্মী, সাংবাদিক ও চিকিৎসাকর্মীও ছিলেন।
ইসরায়েল দাবি করে, এই নৌবহরটি “সন্ত্রাসীদের পক্ষে প্রচারণা” চালানোর জন্য পাঠানো হয়েছিল, যদিও অংশগ্রহণকারীরা বলছেন, তাদের লক্ষ্য ছিল গাজার বেসামরিক জনগণের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছে দেওয়া।

বেন-গভির জানান, তিনি দক্ষিণ ইসরায়েলের কেতজিয়ত কারাগার পরিদর্শন করেছেন, যেখানে বেশিরভাগ কর্মীকে আটক রাখা হয়েছে। তিনি বলেন,“আমি গর্বিত যে আমাদের কর্তৃপক্ষ এই নৌবহরের কর্মীদের সন্ত্রাস সমর্থক হিসেবে দেখে। তাদের কেতজিয়তের পরিবেশ বুঝতে হবে এবং ইসরায়েলে আসার আগে দু’বার ভাবতে হবে।”

মন্ত্রী দাবি করেন, তিনি নৌবহরে কোনো উল্লেখযোগ্য মানবিক ত্রাণ দেখেননি—“আমি শুধু একটি শিশুখাদ্যের টিন দেখেছি। বাকিরা মানবাধিকারের মুখোশ পরে সন্ত্রাসের প্রচারণা চালাতে এসেছে।”

বেন-গভিরের এই মন্তব্যের পর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আটককৃতদের প্রতি দুর্ব্যবহারের অভিযোগগুলো “ধৃষ্ট ও মিথ্যা।”

বিবৃতিতে বলা হয়,“সব আটক ব্যক্তির আইনি অধিকার সম্পূর্ণভাবে রক্ষা করা হয়েছে। বরং অদ্ভুতভাবে গ্রেটা ও অন্যরা নিজেদের নির্বাসন দ্রুত সম্পন্ন করতে অস্বীকৃতি জানিয়ে হেফাজতে থাকার সময় বাড়িয়েছেন।”

মন্ত্রণালয় আরও দাবি করে, থুনবার্গ বা অন্য কোনো কর্মী আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ জানাননি।
দ্য গার্ডিয়ান জানায়, গ্রেটা থুনবার্গকে পোকামাকড়–আক্রান্ত, খাদ্য ও পানিশূন্য একটি সেলে রাখা হয়েছিল।

সাক্ষাৎকারে মালয়েশিয়ার নাগরিক হাজওয়ানি হেলমি এবং মার্কিন নাগরিক উইন্ডফিল্ড বিভার বলেন, তারা থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহার হতে দেখেছেন।তাদের দাবি,“গ্রেটাকে ধাক্কা দেওয়া হয়েছিল এবং জোর করে ইসরায়েলের পতাকা গায়ে জড়াতে বাধ্য করা হয়।”

হেলমির ভাষায়, “আমাদের পরিষ্কার খাবার বা পানি দেওয়া হয়নি, এমনকি ওষুধ ও ব্যক্তিগত জিনিসপত্রও কেড়ে নেওয়া হয়েছে।”বিভার আরও বলেন,“বেন-গভির আসার সময় গ্রেটাকে প্রচারণার অংশ হিসেবে ব্যবহার করা হয়। তাকে জোর করে আলাদা ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল।”

 

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au