সর্বশেষ

রোহিতের আরো খারাপ সময় আসছে, জানালেন গাভাস্কার

  • 5:59 am - October 07, 2025
  • পঠিত হয়েছে:৯৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ অক্টোবর-ভারতীয় ওয়ানডে দলের নেতৃত্ব থেকে রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার সম্প্রতি রোহিতকে অধিনায়কত্ব থেকে সরিয়ে শুভমান গিলকে দায়িত্ব দিয়েছেন। এই সিদ্ধান্তকে ঘিরেই ক্রিকেট অঙ্গনে চলছে তুমুল আলোচনা।

হিন্দুস্তান টাইমস‘কে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার মন্তব্য করেছেন, রোহিতকে সরানোই কেবল শেষ নয়, সামনে আরও কঠিন সিদ্ধান্ত আসতে পারে। তার ভাষায়, ‘যদি কেউ আগামী দুই বছরের পরিকল্পনায় নিজেকে নিশ্চিতভাবে রাখতে না পারে, তাহলে আরও খারাপ খবরের জন্য প্রস্তুত থাকতে হবে।’

গাভাস্কার বলেন, ‘রোহিত এখন শুধু ওয়ানডে খেলছেন। টেস্ট ও টি–টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। অথচ আন্তর্জাতিক ক্যালেন্ডারে এখন ওয়ানডে ম্যাচ অনেক কম। যদি বছরে ৫-৭টি ম্যাচই খেলে, তাহলে বড় টুর্নামেন্টের জন্য প্রয়োজনীয় ম্যাচ প্র্যাকটিস পাওয়া কঠিন। সে কারণেই নির্বাচকরা ভবিষ্যতের কথা ভেবে শুভমান গিলকে প্রস্তুত করছেন।’

তিনি আরও বলেন, ‘রোহিত নিজেও এই সিদ্ধান্তের সঙ্গে একমত। কারণ, ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই তরুণ নেতৃত্বকে তৈরি করা জরুরি। এটা দলের ভবিষ্যতের জন্য সঠিক পদক্ষেপ।’

রোহিত শর্মা ২০২৭ সালের বিশ্বকাপে খেলবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তখন তার বয়স হবে ৪০ বছর, আর ভিরাট কোহলির ৩৯। এ দুই সিনিয়র ক্রিকেটার এখন শুধু ওয়ানডে খেলেন। কিন্তু দেশে ওয়ানডে সিরিজ খুবই সীমিত। ফলে দীর্ঘমেয়াদি প্রস্তুতির ঘাটতি থেকেই যাচ্ছে।

গাভাস্কারের মতে, যদি রোহিত ও কোহলি আন্তর্জাতিক ওয়ানডেতে সীমিত সুযোগ পান, তবে তাদের ঘরোয়া ক্রিকেট- বিশেষ করে বিজয় হাজারে ট্রফির মতো টুর্নামেন্টে খেলতে হবে। নইলে ম্যাচ ফিটনেস ধরে রাখা কঠিন হবে।

ভারত আগামী ২০২৭ সালের বিশ্বকাপের আগে অন্তত ২৭টি ওয়ানডে খেলবে বলে জানা গেছে। তবে বেশিরভাগ সময়ই ব্যস্ত থাকবে টেস্ট ও টি- টোয়েন্টি সিরিজে।

অক্টোবরের ১৯ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ভারত- অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। সেখানে রোহিত ও কোহলির ফেরার কথা রয়েছে। এই সিরিজের পারফরম্যান্সেই নির্ধারিত হতে পারে তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের পরবর্তী পথচলা।

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au