সর্বশেষ

বাংলাদেশ সফরের জন্য আয়ারল্যান্ড দল ঘোষণা

  • 5:42 am - October 08, 2025
  • পঠিত হয়েছে:৬৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ অক্টোবর-আসন্ন নভেম্বরে বাংলাদেশ সফরের জন্য দুটি আলাদা ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আয়ারল্যান্ড। সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দলটি। ২০২৩ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে আসে আয়ারল্যান্ড। সেই সিরিজেই প্রথমবারের মতো দুই দলের মধ্যে টেস্ট অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ সাত উইকেটে জয় পায়।

এবার আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেবেন অ্যান্ড্রু বালবার্নি। ঘোষিত টেস্ট দলে রয়েছেন মাত্র সাতজন ক্রিকেটার, যারা ২০২৩ সালের স্কোয়াডে ছিলেন। নতুন করে চারজন ক্রিকেটার প্রথমবারের মতো ডাক পেয়েছেন টেস্ট দলে।

টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে থাকছেন পল স্টার্লিং। আগামী বছরের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ (ভারত/শ্রীলঙ্কা) সামনে রেখে এই সিরিজকে বড় প্রস্তুতি হিসেবে দেখছে আয়ারল্যান্ড। টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন টিম টেক্টর। আর সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া বেন ক্যালিটজ দলে জায়গা ধরে রেখেছেন।

সিরিজ সূচি:
প্রথম টেস্ট: ১১–১৫ নভেম্বর, সিলেট
দ্বিতীয় টেস্ট: ১৯–২৩ নভেম্বর, ঢাকা
প্রথম টি-টোয়েন্টি: ২৭ নভেম্বর, চট্টগ্রাম
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৯ নভেম্বর, চট্টগ্রাম
তৃতীয় টি-টোয়েন্টি: ২ ডিসেম্বর, ঢাকা

আয়ারল্যান্ড টেস্ট দল:
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, কেড কারমাইকেল, স্টিফেন ডোহেনি, গ্যাভিন হোয়ি, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রিজ, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, লিয়াম ম্যাককার্থি, পল স্টার্লিং, জর্ডান নিল, হ্যারি টেক্টর, লরকান টাকার, ক্রেইগ ইয়ং।

আয়ারল্যান্ড টি-টোয়েন্টি দল:
পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, বেন ক্যালিটজ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথিউ হামফ্রিজ, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়ং।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au