সর্বশেষ

প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ

  • 8:10 am - October 09, 2025
  • পঠিত হয়েছে:৬৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৯ অক্টোবর-টি-২০ সিরিজ জেতা বাংলাদেশকে যে আফগানিস্তান ২২১ রানে গুটিয়ে দিয়েছিল, সেটার পেছনে বড় অবদান ছিল আজমতউল্লাহ ওমরজাইয়ের।ওয়ানডের বর্ষসেরা এই ক্রিকেটার ৪০ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। পরে লক্ষ্য তাড়ায়ও গুরুত্বপূর্ণ রান করে দিয়ে যান। তার অলরাউন্ড পারফরম্যান্সে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৫ উইকেটে জিতলো আফগানিস্তান।

আবুধাবিতে ২২১ রান করা বাংলাদেশ আফগানিস্তানের ওপর সেভাবে চাপই সৃষ্টি করতে পারেনি। যে দুবার কিছুটা সম্ভাবনা তৈরি করেছিল, একবার রহমত শাহ ও রহমানউল্লাহ গুরবাজের জুটিতে, আরেকবার ওমরজাইয়ের ব্যাটে উড়ে যায়। রশিদ খানরা অর্ধশত রান করে ফেলার পর ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙে বাংলাদেশ। পরপরই তানজিম সাকিব তুলে নেন সেদিকুল্লাহ অটলের উইকেট। গুরবাজ ও রহমত এরপর ৭৮ রানের জুটি গড়েন।

রহমত শাহ ৫০ রান করে সাকিবের শিকার হওয়ার পরের ওভারে মেহেদী মিরাজে বিদায় নেন গুরবাজও। এই ওপেনারও করেন ৫০ রান। সেই ছোট ধাক্কা ওমরজাই ও অধিনায়ক হাশমতউল্লাহ শহিদির ব্যাটে ‘নাই’ করে দেয় আফগানিস্তান। ওমরজাই ৪৪ বলে দ্রুত ৪০ রানের ইনিংস খেলে সাকিবের বলে তানভীর ইসলামকে ক্যাচ দেন।
ওমরজাইয়ের ইনিংসে আফগানিস্তান একপ্রকার জয়ের বন্দরেই পৌঁছে যায়। শহিদি ও মোহাম্মদ নবি অপরাজিত থেকে ১৭ বল বাকি রেখে স্বাচ্ছন্দ্যে দলকে জেতান। সাকিব ৩ উইকেট নেন ৩১ রানে। একটি করে উইকেট পান তানভীর ও মিরাজ।

এই ম্যাচ দিয়েই ওয়ানডে অভিষেক হয়েছে টেস্ট দিয়ে জাতীয় দলে ঢোকার পর টি-টোয়েন্টি দিয়ে নজর কাড়া সাইফ হাসানের। অভিষেকে ২৬ রান করেছেন তিনি। তার ইনিংসটিই অবশ্য দলের তৃতীয় সর্বোচ্চ। তার চেয়ে বেশি রান করেছেন যে দুজন, দুজনেই পার করেছেন ফিফটির ঘর।

মিরাজ ৮৭ বলে ৬০ ও তাওহীদ হৃদয় ৮৫ বলে ৫৬ রান করেন। কিন্তু দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে পারেনি তারা।

বাংলাদেশের হয়ে বাকিদের মধ্যে তানজিম সাকিব ১৭, তানভীর ১১ ও তানজিদ হাসান ১০ রান করেন। ওমরজাইয়ের মতো রশিদ খানও নেন ৩ উইকেট, ৩৮ রানের বিনিময়ে। আল্লাহ গজনফর নেন ২ উইকেট।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au