সর্বশেষ

জামাল খেলুক কিংবা না খেলুক সেই আমাদের অধিনায়ক: কেবরেরা

  • 8:23 am - October 09, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৯ অক্টোবর-অর্ধযুগের বেশি সময় বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া। এশিয়ান কাপ বাছাইয়ে গত দুই ম্যাচে জামাল একাদশ তো দূরের কথা, মাঠেই নামতে পারেননি। অথচ দুই ম্যাচের আগের দিন জামালই অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে এসেছিলেন। হংকং ম্যাচের আগেও জামাল অধিনায়ক হিসেবে এসেছেন।

অধিনায়ক হয়ে জামাল আসলেও মাঠে খেলবেন কি না কোচ ক্যাবরেরাকে এমন প্রশ্ন ছোড়া হয়েছিল সংবাদ সম্মেলনে। কোচ এখানে বেশ কুশলী উত্তর দিয়েছেন, ‘হ্যাঁ, জামাল অধিনায়ক শতভাগ। খেলুক বা না খেলুক; জামালই আমাদের ক্যাপ্টেন।’ কোচের মন্তব্যটি উদ্দীপনামূলক হলেও আজ জামাল মাঠে নামার সুযোগ পাবেন কি না সেটা রহস্যের মধ্যেই রয়েছে।

বাংলাদেশের স্কোয়াডের মধ্যে একমাত্র জামাল ভূইয়ারই হংকংয়ের বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার ইনচোনে হংকংয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। হংকংয়ের দুর্বলতা নিয়ে প্রশ্ন হলে জামাল বলেন, ‘এ বিষয়ে আমি বিস্তারিত বলতে চাই না। আমরা তাদের দুর্বলতা নিয়ে আলোচনা করেছি। তবে আজ যারা খেলবে, তাদের সাহস, ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস দেখাতে হবে।’

বাংলাদেশ এবার হংকংয়ের বিপক্ষে নামার আগেই নানা প্রতিবন্ধকতার মধ্যে। দুই ফরোয়ার্ড ইব্রাহীম এবং সুমন রেজা ক্যাম্প থেকে ছিটকে গেছেন। আবার তপু বর্মণ, আল আমিনও ইনজুরিতে। তপুকে নিয়ে কোচের মন্তব্য, ‘সে উন্নতি করেছে। চোটটা সহজ ছিল না। চিকিৎসক ও ফিজিও দল দুর্দান্ত কাজ করেছে। আজ (ম্যাচের আগের দিন) আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

কানাডা থেকে ঢাকায় এসে পৌঁছেছেন সামিত সোম। প্রথম অনুশীলন করেছেন। সামিতকে নিয়ে কোচ বলেন, ‘সে গত রাতে এসেছে। মাত্র এক সেশন হয়েছে। ওর যাত্রা দীর্ঘ হলেও ইতিবাচক ছিল। মাঠে দেখে সিদ্ধান্ত নেব।’ হামজা-সামিত আসায় বাংলাদেশ দলের শক্তি বেড়েছে। এই দুই জনকে নিয়ে কোচ বিশেষভাবে বলেন, ‘অবশ্যই, তারা দলকে আরও মানসম্পন্ন করেছে। শুধু খেলায় নয়, তারা অভিজ্ঞতা ও ইতিবাচক মনোভাবও নিয়ে এসেছে। তবে ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে পুরো দল।’

আমেরিকান প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ নতুন মুখ বাংলাদেশ দলে। ম্যাচের আগে তাকে নিয়ে কোচের পর্যবেক্ষণ, ‘জায়ান খুব মনোযোগী ও নিবেদিত খেলোয়াড়। অনূর্ধ্ব-২৩ দলে ভালো করেছিল। শক্তিশালী দলের বিপক্ষে খেলেছে। এখন জাতীয় দলে ভালো অনুশীলন করছে। দেখা যাক কাল কী হয়।’ সুমন রেজা দল থেকে ছিটকে গেলেও এখনো তাকে স্মরণ করছেন হ্যাভিয়ের, ‘সেপ্টেম্বরে সে দুর্দান্ত করেছিল, চোট না পেলে এ উইন্ডোতেও ভালো করত। আল-আমিনের সামান্য কাফ ইনজুরি আছে, কাল দেখা যাবে। তবে আকাশ ভালো করছে, তার জন্য এটা একটা ভালো সুযোগ।’

এই শাখার আরও খবর

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

‘মোদির বাপও যাবেন’, খাড়গের মন্তব্যে বিতর্ক, কংগ্রেসকে নিশানা শাহের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রোববার (২৫ অক্টোবর) পাটনায় এক সভায় বক্তৃতা দেওয়ার সময় মোদিকে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au