সর্বশেষ

চাহাল আমার সাথে প্রতারণা করেছে, সাবেক স্ত্রী ধনশ্রী

  • 8:41 am - October 09, 2025
  • পঠিত হয়েছে:১৩৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৯ অক্টোবর-ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালকে নিয়ে কথা বলতে গিয়ে বারবার আবেগী হয়ে উঠেন কোরিওগ্রাফার ও অভিনেত্রী ধনশ্রী ভার্মা। সাবেক স্বামী খারাপ কাজ করছেন দেখেও তিনি পাশে ছিলেন বলে জানান। কিন্তু শেষ পর্যন্ত কথা শুনতে হয়েছে তাকেই। সম্প্রতি ‘রাইজ অ্যান্ড ফল’ নামে একটি অনুষ্ঠানে এমন দাবি করেন ধনশ্রী।

অনুষ্ঠানে সাবেক স্বামী চাহাল সম্পর্কে অভিনেত্রী বলেন, চাহালের সঙ্গে তার বিয়ে কিছুটা সম্পর্ক করে, আবার কিছুটা প্রেম করে হয়েছিল। তিনি বলেন, প্রেম ও সম্বন্ধ দুটোই বলা যায়। আসলে ও নিজেদের মধ্যে মেলামেশা না করেই বিয়ে করতে চেয়েছিল। আমার পরিকল্পনা অবশ্য এমন ছিল না।

ধনশ্রী বলেন, আমাকে যে পরিমাণ ভালোবাসা দেওয়া হয়েছিল, তার জন্যই আমি রাজি হয়েছিলাম। আগস্টে আমরা বাগদান সেরেছিলাম। ডিসেম্বরে আমরা বেড়াতে যাই। আমরা একসঙ্গেই ছিলাম। তখন থেকেই ওর মধ্যে অদ্ভুত পরিবর্তন দেখতে পাই। আসলে মানুষ যখন কিছু চায়, আর তার পরে যখন সেটি পেয়ে যায়— এ দুই অবস্থার মধ্যে কিছু পার্থক্য থাকে।

অভিনেত্রী বলেন, ওর মধ্যে পরিবর্তন দেখেও আমি বিশ্বাস হারাইনি। আমার সমস্যাই হলো, আমি ভালোবাসায় অনেক বেশি সুযোগ দিয়ে ফেলি। কিন্তু অবশেষে আমাকে হাল ছেড়ে দিতে হয়। আমার দিক থেকে যা যা করার, আমি সব করেছি। নিজের একশ শতাংশ দিয়েছি। যুজবেন্দ্র নাকি তার সঙ্গে প্রতারণা করেছেন বলে জানান ধনশ্রী ভার্মা।

এই শাখার আরও খবর

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

‘মোদির বাপও যাবেন’, খাড়গের মন্তব্যে বিতর্ক, কংগ্রেসকে নিশানা শাহের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রোববার (২৫ অক্টোবর) পাটনায় এক সভায় বক্তৃতা দেওয়ার সময় মোদিকে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au