বাংলাদেশ

ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে

  • 1:33 am - October 11, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার
বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ অক্টোবর- ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পৌঁছেছেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় এক বার্তায় জানিয়েছে, তিনি টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইসরায়েল থেকে ইস্তাম্বুলে পৌঁছান।

ইস্তাম্বুল বিমানবন্দরে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাঁকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশের পতাকা হাতে শহিদুল আলমের ছবি ও ভিডিও প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। প্রকাশিত ভিডিওতে তাঁকে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে স্লোগান দিতে দেখা যায়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে দেশে ফেরার প্রক্রিয়ায় সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।

শহিদুল আলম ‘দৃক’-এর ব্যবস্থাপনা পরিচালক এবং বহু বছর ধরে মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে কাজ করছেন।
সম্প্রতি তিনি ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও গাজায় নৌ অবরোধ ভাঙার লক্ষ্যে গঠিত “ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন” নামের প্ল্যাটফর্মের সঙ্গে নৌযাত্রায় অংশ নেন।

এই নৌযাত্রায় অংশ নেয় আরও একটি উদ্যোগ,“থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা” যার আটটি নৌযানসহ মোট নয়টি জাহাজের একটি বহর গাজা অভিমুখে রওনা দেয়।
বিভিন্ন দেশের রাজনীতিক, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা এ অভিযানে অংশ নেন। সেই দলের অন্যতম ছিলেন শহিদুল আলম।

গত বুধবার ইসরায়েলি নৌবাহিনী ওই নৌবহরে আক্রমণ চালিয়ে সব অধিকারকর্মী ও নাবিককে আটক করে নিয়ে যায়। পরে শহিদুল আলমসহ আটক কর্মীদের ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে নেওয়া হয়।আটকের পর থেকেই বাংলাদেশ সরকার তাঁর মুক্তি নিশ্চিত করতে জর্ডান, মিসর ও তুরস্কের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছিল।

কারামুক্ত হয়ে আজ শুক্রবার সকালে ইসরায়েল থেকে তুরস্কের উদ্দেশে যাত্রা করেন শহিদুল আলম।
ইস্তাম্বুলে স্বল্প বিশ্রামের পর তাঁর ঢাকাগামী যাত্রার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বাংলাদেশের কনসাল জেনারেল অফিস।

 

এই শাখার আরও খবর

অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতি তদন্তের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেলবোর্ন, ২৯ জুন- অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলে সংঘটিত সব ধরনের দুর্নীতির অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।…

ফ্রান্সে স্কাইডাইভিং স্কুলের বেসামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১১

মেলবোর্ন, ২৯ জুন- ফ্রান্সের পূর্বাঞ্চলীয় টমব্লেইন শহরে একটি স্কাইডাইভিং স্কুলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন স্কাইডাইভিংয়ের শিক্ষার্থী এবং পাঁচজন…

মুম্বাইয়ে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার চক্রান্ত ফাঁস, ধরা পড়লেন মাস্টারমাইন্ড

মেলবোর্ন, ২৯ জুন- ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে ভয়াবহ এক নাশকতার পরিকল্পনা ভেস্তে দিয়েছে পুলিশ। বিষাক্ত ক্যাপসুল বিতরণের সময় ফাইয়াজ প্রেমজি নামে…

অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ মিসর, নাটকীয় গ্রুপ পর্ব শেষে নিশ্চিত বিশ্বকাপের নকআউট সূচি

মেলবোর্ন, ২৯ জুন- ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়েছে নাটকীয়ভাবে। ৭২টি ম্যাচ শেষে চূড়ান্ত হয়েছে শেষ ৩২ দলের নকআউট পর্বের লাইনআপ। ইনজুরি টাইমের শেষ…

বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক

মেলবোর্ন, ২৯ জুন- বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদার, বৈশ্বিক সার ও জ্বালানি বাজারের মূল্য এবং সরবরাহজনিত অস্থিরতা মোকাবিলা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা নিশ্চিত করতে ১১০…

নির্বাচনের ফল নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আদর্শিক প্রভাব নিয়েই বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক বিশ্লেষণ

মেলবোর্ন, ২৯ জুন- বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম এর -এর ব্লগ বিভাগে প্রকাশিত এক বিশ্লেষণে দাবি করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au