সর্বশেষ

মিরপুরের স্পিন স্বর্গে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ?

  • 3:32 am - October 21, 2025
  • পঠিত হয়েছে:৭৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২১ অক্টোবর-মিরপুরের পিচে ফিরে এসেছে বল হাতে পরিচিত সেই ভয়ঙ্কর ঘূর্ণি। আর সেই পরিচিত উইকেটেই আবার মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের উড়িয়ে দিয়েছে টাইগাররা, এবার লক্ষ্য এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করা। তবে এই ম্যাচের আগে একাদশে আসছে কিছু পরিবর্তনের ইঙ্গিত। মিরপুরের স্পিন সহায়ক উইকেট মাথায় রেখে দলে যুক্ত হয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। সাথে আরো কারা কারা থাকতে পারেন? চলুন দেখে নেওয়া যাক এক সম্ভাব্য তালিকা।

প্রথম ওয়ানডেতে সৌম্য সরকার ও সাইফ হাসান ওপেনিংয়ে আশানুরূপ পারফর্ম করতে পারেননি। তবুও টিম ম্যানেজমেন্ট আবারও সুযোগ দিচ্ছে এই জুটিকে। ঘরের মাঠে ব্যাটিংয়ের শুরুটা যদি তারা সামলে নিতে পারেন, তাহলে বাকিদের জন্য পথটা অনেক সহজ হবে। দুজনের দায়িত্ব এবার শুধু টিকে থাকা নয়, বরং দলের জন্য ছন্দ এনে দেওয়া।

নাম্বার তিনে থাকছেন নাজমুল হোসেন শান্ত। আগের ম্যাচে ধৈর্য ধরে খেললেও ইনিংস বড় করতে পারেননি। সিরিজ নির্ধারণী এই ম্যাচে দলের বড় রান আসবে কিনা, তার উত্তর অনেকটা নির্ভর করছে শান্তর ব্যাটের ওপর। তার সঙ্গে মিডল অর্ডারে থাকবেন তাওহীদ হৃদয় ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই দুজনের ওপরই আস্থা টিম ম্যানেজমেন্টের। মিরাজের নেতৃত্বে স্পিন-নির্ভর কৌশলই হতে পারে ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের মূল টোটকা।

অভিষেক ম্যাচেই নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন মুহিদুল ইসলাম অঙ্কন। ৪৬ রানের ইনিংস খেলে সামান্যর জন্য ফিফটি মিস করলেও আত্মবিশ্বাস পেয়েছেন দারুণভাবে। এবার লক্ষ্য আগের ম্যাচের ভুল শুধরে আরও বড় ইনিংস খেলা। উইকেটকিপিংয়ের দায়িত্বে থাকবেন অভিজ্ঞ নুরুল হাসান সোহান। দলের শেষভাগের ভরসা হতে হবে তাকেও।

স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন রিশাদ হোসেন। আগের ম্যাচে তার বোলিংয়ে ছিল নিয়ন্ত্রণ ও আক্রমণ দুটোই। নাসুম আহমেদ যুক্ত হওয়ায় ঘূর্ণির ফাঁদ আরও গভীর হয়েছে। যদি দুই পেসার নিয়ে দল সাজানো হয়, তাহলে বাদ পড়তে পারেন তানভীর ইসলাম।

পেস আক্রমণে নেতৃত্ব দেবেন মুস্তাফিজুর রহমান। মিরপুরের রাজা ফিজ এবারও দলের ভরসা। বিশ্রাম পেতে পারেন তাসকিন আহমেদ, তার জায়গায় সুযোগ মিলতে পারে তরুণ তানজিম সাকিবের। ব্যাট হাতেও রিশাদ ও সাকিবের অবদান দলকে দিতে পারে বাড়তি শক্তি।

সবশেষ প্রস্তুতি শেষ। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর দেড়টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নামবে টাইগাররা। সামনে একটাই লক্ষ্য। জয়, আর সেই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত করা।

এই শাখার আরও খবর

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষককে বেধড়ক পিটুনি

নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসাশিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরানের (৪৫) বিরুদ্ধে। অভিযোগ জানাজানি হওয়ার পর স্থানীয়রা ওই…

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন, কাল কে?: নারীদেহ, ক্ষমতাহীনের প্রতিরোধ, রাজনীতি ও মব সংস্কৃতির বুমেরাং

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

ব্রিটিশ নিষেধাজ্ঞার জেরে কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সাবেক লেবার নেতা জেরেমি করবিনসহ…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au