লিড নিউজ

ছয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠির বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

  • 4:40 am - October 22, 2025
  • পঠিত হয়েছে:১৬৭ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ অক্টোবর- বাংলাদেশে গুম–খুনের বিচার নিশ্চিত ও নির্বিচার গ্রেপ্তার বন্ধ এবং আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সম্প্রতি চিঠি দিয়েছে। এই বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সরকারের পক্ষে তাদের সবকিছু মেনে নেওয়া কখনোই সম্ভব হবে না।

আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৌহিদ হোসেন বলেন, “প্রত্যেকে নিজ নিজ কাজ করবে। হিউম্যান রাইটস সংস্থাগুলো তাদের কাজ করবে। সরকারের পক্ষে তাদের সবকিছু মেনে নেওয়া কখনোই সম্ভব নয়। তবে আমরা যখন কোনো মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়, সেটাকে বিবেচনায় নিই এবং সরকারের পক্ষে যেটুকু সম্ভব, তা করা হয়।”

ছয়টি মানবাধিকার সংস্থা – যার মধ্যে আছে হিউম্যান রাইটস ওয়াচ (HRW)  প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখে অন্তর্বর্তী সরকারের প্রতি মানবাধিকার রক্ষার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। চিঠিতে বিগত সরকারের অধীনে সংঘটিত গুরুতর নিপীড়নের জন্য বিচার নিশ্চিত করা, নির্বিচার গ্রেপ্তার ও আটক বন্ধ করা এবং সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।

তৌহিদ হোসেন বলেন, “সবার দৃষ্টিভঙ্গি এক নয়। প্রত্যেকে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে মন্তব্য করে। সরকারকে অনেক বিষয় বিবেচনায় নিয়ে কাজ করতে হয়। আমরা এ বিষয়টিকে এভাবেই দেখব।”

সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, “সংস্থাগুলো আমাদের পর্যবেক্ষণ দিয়েছেন। আমরা আমাদের পরিস্থিতি অনুযায়ী কাজ করব। কোনো বিশেষ বিষয়ে তারা যদি আমাদের কাছ থেকে কোনো উত্তর চান, আমরা সেটা জানাব।”

এ ঘটনায় সরকার মানবাধিকার সংস্থাগুলোর চিঠি পর্যবেক্ষণ করবে, তবে সব প্রস্তাবনা একযোগে মেনে নেওয়া সম্ভব হবে না বলে স্পষ্ট করেছেন পররাষ্ট্র উপদেষ্টা।

 

এই শাখার আরও খবর

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষককে বেধড়ক পিটুনি

নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসাশিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরানের (৪৫) বিরুদ্ধে। অভিযোগ জানাজানি হওয়ার পর স্থানীয়রা ওই…

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন, কাল কে?: নারীদেহ, ক্ষমতাহীনের প্রতিরোধ, রাজনীতি ও মব সংস্কৃতির বুমেরাং

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

ব্রিটিশ নিষেধাজ্ঞার জেরে কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সাবেক লেবার নেতা জেরেমি করবিনসহ…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au