সর্বশেষ

এশিয়া কাপের ট্রফি চেয়ে নাকভিকে চিঠি দিলো ভারত

  • 5:29 am - October 22, 2025
  • পঠিত হয়েছে:১৬৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ অক্টোবর-এশিয়া কাপ শেষ হওয়ার প্রায় এক মাস পরেও বিতর্ক যেন থামছেই না। পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতলেও এখনও ট্রফি বুঝে পায়নি ভারত। সেই ট্রফি নাকি রাখা আছে দুবাইয়ে আইসিসির দপ্তরে। ভারতের দাবি, সেই ট্রফি বিসিসিআইয়ের দপ্তরে পাঠিয়ে দিতে হবে।

ট্রফি চেয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিকে চিঠি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নাকভি এশীয় ক্রিকেট কাউন্সিলেরও প্রধান। তিনি জয়ী দলকে এশিয়া কাপের ট্রফি তুলে দেবেন বলেছিলেন। কিন্তু ভারত তার হাত থেকে ট্রফি নেবে না বলে জানিয়ে দেয়। নিজের সিদ্ধান্তে অনড় থাকেন নাকভিও। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত।

‘ইন্ডিয়া টুডে’-কে ভারতীয় বোর্ডের সচিব দেবজিৎ শাইকীয়া জানিয়েছেন, নাকভিকে তারা চিঠি লিখেছেন। সেখানে স্পষ্ট বলা হয়েছে, মুম্বাইয়ে বোর্ডের দপ্তরে ট্রফি পাঠিয়ে দিতে হবে। শাইকীয়া জানিয়েছেন, তারা ধাপে ধাপে এগোতে চাইছেন। প্রথমে নাকভিকে জানানো হয়েছে। তিনি যদি জবাব না দেন, তাহলে আইসিসিকে জানাবে বিসিসিআই। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে হস্তক্ষেপ করার অনুরোধ করবে বিসিসিআই।

গোটা এশিয়া কাপ জুড়েই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বিতর্ক হয়েছে। প্রথম ম্যাচে টসের সময় পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। পরে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গেও হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। প্রতিযোগিতার তিনটি ম্যাচেই এই ঘটনা দেখা গিয়েছে।

এই শাখার আরও খবর

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষককে বেধড়ক পিটুনি

নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসাশিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরানের (৪৫) বিরুদ্ধে। অভিযোগ জানাজানি হওয়ার পর স্থানীয়রা ওই…

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন, কাল কে?: নারীদেহ, ক্ষমতাহীনের প্রতিরোধ, রাজনীতি ও মব সংস্কৃতির বুমেরাং

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

ব্রিটিশ নিষেধাজ্ঞার জেরে কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সাবেক লেবার নেতা জেরেমি করবিনসহ…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au