ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…
মেলবোর্ন, ২২ অক্টোবর- বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
এই প্রক্রিয়ার জন্য যারা এখনো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করেননি, তাদের জন্য জরুরি ভিত্তিতে এনআইডি নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে এনআইডি নিবন্ধনের আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করা যাবে বাংলাদেশ নির্বাচন কমিশনের অনলাইন পোর্টালে https://services.nidw.gov.bd/
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা: আবেদনকারীকে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে জমা দিতে হবে।আবেদন প্রক্রিয়ার সময়ে তথ্য ও নথি যাচাই করা হবে।নির্ধারিত সময়সীমা (৩১ অক্টোবর ২০২৫) শেষ হওয়ার পর আবেদন গ্রহণ করা হবে না।
বিএনপি অস্ট্রেলিয়া জানিয়েছে, এনআইডি ছাড়া কেউ পোস্টাল ব্যালটে ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন না। তাই প্রবাসীদের দ্রুত অনলাইনে আবেদন করে তথ্য ও নথি যাচাই সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। সংগঠনটি এনআইডি নিবন্ধন এবং পোস্টাল ব্যালট আবেদন প্রক্রিয়ায় সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে,
“বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে দ্রুত এনআইডি নিবন্ধন সম্পন্ন করে পোস্টাল ভোটের জন্য প্রস্তুত হতে হবে। আমরা প্রবাসীদের পাশে আছি এবং থাকবো, ইনশাআল্লাহ।”
প্রবাসীদের জন্য গুরুত্ব:প্রবাসী ভোটাররা প্রথমবারের মতো বাংলাদেশি নির্বাচনে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান হলে প্রবাসীরা নিজের অবস্থান থেকেই ভোটার অধিকার প্রয়োগ করতে পারবেন।এনআইডি সংগ্রহের মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিশ্চিত হবে।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে প্রবাসী বাংলাদেশিরা এই উদ্যোগকে দেশের গণতান্ত্রিক অংশগ্রহণের নতুন দিগন্ত হিসেবে দেখছেন। অনেকেই মনে করছেন, এই প্রক্রিয়ার মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের পথ আরও সুগম হবে।
আবেদন লিংক: https://services.nidw.gov.bd/
শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৫
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au