লিড নিউজ

বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত কারাগারে : অভিযোগ তদন্তাধীন, ন্যায়বিচারের প্রত্যাশা

  • 10:20 pm - October 22, 2025
  • পঠিত হয়েছে:২১৫ বার
বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত। অভিযোগ তদন্তাধীন; পরিবার ও সহপাঠীরা ন্যায়বিচারের প্রত্যাশা করছেন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২২ অক্টোবর: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শ্রীশান্ত রায় বর্তমানে সাইবার নিরাপত্তা সুরক্ষা অধ্যাদেশের অধীনে দায়ের করা এক মামলায় কারাগারে রয়েছেন। বুধবার (২২ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশের পক্ষ থেকে আদালতে শ্রীশান্তকে হাজির করে কারাগারে রাখার আবেদন করা হলে, শুনানি শেষে আদালত এ আদেশ দেন। একই সঙ্গে আগামীকাল মামলার জামিন শুনানির তারিখ নির্ধারণ করা হয়।

শ্রীশান্ত রায়ের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, “এই মামলাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং অভিযোগের বিষয়টি সম্পূর্ণরূপে তদন্তসাপেক্ষ। এটি জামিনযোগ্য অপরাধ, এবং অভিযোগগুলো অনুমাননির্ভর।” তিনি আরও বলেন, “অনেক সময় সামাজিক মাধ্যমে ভুল বোঝাবুঝি বা সংগঠিত প্রতিক্রিয়ার কারণেও এমন অভিযোগ সৃষ্টি হতে পারে, তাই বিষয়টি ন্যায়সংগত তদন্তের মাধ্যমে যাচাই করা জরুরি।”

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন অবশ্য জামিনের বিরোধিতা করে বলেন, “শ্রীশান্তের পোস্ট ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, যা বুয়েটসহ সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।”

এর আগে মঙ্গলবার রাতে পুলিশ বুয়েটের আহসান উল্লাহ হল থেকে শ্রীশান্ত রায়কে আটক করে। বুয়েটের নিরাপত্তাকর্মী মো. আফগান হোসেন চকবাজার থানায় ধর্ম অবমাননার অভিযোগে মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, ছদ্মনাম ব্যবহার করে শ্রীশান্ত সামাজিক মাধ্যমে কিছু পোস্ট দিয়েছেন, যা মুসলিম নারী ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে।

বুয়েট প্রশাসন জানায়, অভিযোগের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং তা তদন্তসাপেক্ষ। বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. মাসুদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের পরই চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।”

অন্যদিকে, বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করে অভিযুক্তের স্থায়ী বহিষ্কার ও আইনি ব্যবস্থার দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অনেকেই মনে করেন, এমন সংবেদনশীল বিষয়ে বিচার ও তদন্তের প্রক্রিয়া যেন স্বচ্ছ ও পক্ষপাতহীন হয়। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটি প্রমাণিত না হওয়া পর্যন্ত ন্যায়বিচারের নীতিকে সম্মান করা জরুরি।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শ্রীশান্ত রায়ের প্রতি মানবিক আচরণের আহ্বান জানিয়ে মন্তব্য করেছেন “বিচার যেন তথ্য ও প্রমাণের ভিত্তিতেই হয়, আবেগ বা চাপের ভিত্তিতে নয়।”

বর্তমানে মামলাটি তদন্তাধীন, এবং আদালত আগামী শুনানিতে শ্রীশান্তের জামিন আবেদন পর্যালোচনা করবে।

এই শাখার আরও খবর

ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৪ পাইলটের

ফিলিপাইনে বিমানবাহিনীর প্রশিক্ষণ চলাকালে মাঝআকাশে দুটি প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির বাতাঙ্গাস প্রদেশের লিপা সিটির ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা…

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ কিওন, বললেন ‘ক্লাবের কিংবদন্তি’

এভারটনের বিপক্ষে জয়ের পর আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ক্লাবের ‘কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি রক্ষণভাগে তাঁর সঙ্গী…

সিডনিতে কাল চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (১৫ অক্টোবর) পশ্চিম সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত ‘ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর’ (ন্যান্সি-বার্ড ওয়ালটন)…

কুশনারের গোপন আর্থিক লেনদেনের অভিযোগ, আলোচনায় সৌদি যুবরাজ, আমিরাতের শাসক ও নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের বিরুদ্ধে হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে বিদেশি অর্থায়নে পরিচালিত একটি ব্যাংক অ্যাকাউন্ট গোপনে ব্যবহারের অভিযোগ…

হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রচার, নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, মাইকিং করে এমন প্রচার চালানোর অভিযোগে নওগাঁর মান্দা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার…

বজ্রঝড়ের পূর্বাভাস, ক্যানবেরায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র সতর্কতা জারি

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা ও আশপাশের এলাকায় বজ্রঝড়জনিত অ্যাজমার ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রোববার (২৫ অক্টোবর) বাতাসের গতিবেগ বৃদ্ধি, বাতাসে পরাগরেণুর উচ্চমাত্রা এবং…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au