বাংলাদেশ

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১৩১ নেতা-কর্মী

  • 11:51 pm - October 22, 2025
  • পঠিত হয়েছে:১৪৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২২ অক্টোবর:  রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছে  আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ১১টি স্থানে এসব ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।
অভিযান চালিয়ে ১৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মিছিলগুলোর সময় কিছু এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। কেউ মিছিল থেকে, আবার কেউ মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় গ্রেফতার হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট ও মতিঝিলের রাজউক ভবনের গলিতে জড়ো হওয়ার চেষ্টা করেন।
পল্টন থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওয়াসিম (৪০) ও ফয়সাল (৩০) নামের দুইজনকে গ্রেফতার করে।
রাজউক ভবনের গলিতে মিছিলের প্রস্তুতিকালে কায়েস হাসান (২৪) নামের আরেকজনকে আটক করা হয়।

দুপুর পৌনে ১২টার দিকে তেজগাঁও সাতরাস্তা মোড়ে আওয়ামী লীগের ১২–১৫ জন নেতা-কর্মী প্রায় ৩০–৪০ সেকেন্ডের একটি ঝটিকা মিছিল করেন।
বেলা ১১টার কিছু পর খিলক্ষেত থানার গলফ ক্লাবের সামনে ৩০–৪০ জনের একটি মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ ধাওয়া দিয়ে চারজনকে গ্রেফতার করে।

এ ছাড়া ঝটিকা মিছিল হয়েছে বা করার চেষ্টা হয়েছে-ধানমন্ডির স্টার কাবাবের সামনে,নিউমার্কেটের বাটা সিগন্যাল এলাকায়,আসাদ গেটের আড়ংয়ের সামনে,যাত্রাবাড়ীর মাল্টিমিডিয়া সিএনজি স্টেশন এলাকায়,শেরেবাংলা নগরের আর্কাইভ ভবনের সামনে,গুলশান পুলিশ প্লাজার সামনে,উত্তরার ৩ ও ৮ নম্বর সেক্টরে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে,

“রাজধানীর বিভিন্ন এলাকায় আকস্মিকভাবে ঝটিকা মিছিল ও বিস্ফোরণের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মীরা সম্প্রতি রাজধানীতে সক্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে গত সপ্তাহেও রাজধানীর বিভিন্ন এলাকায় ছত্রভঙ্গভাবে মিছিলের চেষ্টা করলে দু’ডজনের বেশি নেতা-কর্মী গ্রেফতার হন।

 

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au