কারাবাস থেকে আবারও গৃহবন্দী অং সান সু চি
মেলবোর্ন, ১ মে- মিয়ানমারের সাবেক রাষ্ট্রনেত্রী অং সান সু চি-কে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। দীর্ঘদিনের কারাবাসের পর এই…
মেলবোর্ন, ২৩ অক্টোবর: স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের নেতারা অভিযোগ করেছেন যে, শিক্ষা উপদেষ্টা তাদের প্রতিনিধি দলের সঙ্গে অসম্মানজনক আচরণ করেছেন। তারা বলেছেন, “শিক্ষকদের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। শিক্ষা উপদেষ্টা শিক্ষক সমাজকে অসম্মান করেছেন। তাই আমরা তার পদত্যাগ দাবি করছি।”
এই ঘটনার প্রতিবাদে আগামীকাল, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন তারা। তারা বলেন, “জনদুর্ভোগ ও যানজট না করে শিক্ষকদের আমরা আন্দোলন থেকে সরিয়ে নিয়ে যাবো।”
শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে:চলতি বছরের ২৮ জানুয়ারির জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে।এমপিওভুক্তির লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরিত ১ হাজার ৮৯টি প্রতিষ্ঠানের ফাইল দ্রুত অনুমোদন দিতে হবে।অনুদানবিহীন স্বীকৃত ইবতেদায়ি মাদ্রাসাগুলোর এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করতে হবে।ইবতেদায়ি মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে।
জানা যায়, অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা চলতি বছরের ২৮ জানুয়ারি সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়নসহ মোট ৫ দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করেছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা।
বুধবার দুপুর সাড়ে ১২টার পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষকরা পদযাত্রা শুরু করলে পুলিশ তাদের কদম ফোয়ারা এবং প্রেস ক্লাবের মাঝামাঝি স্থানে আটকে দিয়েছে। পরে শিক্ষকরা রাস্তায় বসে পড়েন।
শিক্ষকরা জানান, তাদের এই দাবিগুলোর প্রতি সরকারের সাড়া না পেলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au