সর্বশেষ

রংপুরের সাবেক পিপি’কে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেফতার

  • 7:43 am - October 23, 2025
  • পঠিত হয়েছে:১৬৩ বার
রংপুরের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং আওয়ামী আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন তুহিন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ অক্টোবর- রংপুরের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং আওয়ামী আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন তুহিনকে আদালত চত্বর থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি আতাউর রহমান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আদালতে দিনভর বিভিন্ন মামলা পরিচালনার পর সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেলে করে আদালত এলাকা অতিক্রম করছিলেন অ্যাডভোকেট তুহিন। সে সময় পুলিশ তাকে থামিয়ে আটক করে এবং মোটরসাইকেলসহ থানায় নিয়ে যায়।

অ্যাডভোকেট তুহিনের মোহরার (সহকারী আইনজীবী) রবিউল ইসলাম জানান, তিনি তুহিনকে আদালত থেকে বাসায় ফেরার উদ্দেশ্যে বিদায় দিয়ে কিছুক্ষণ পরই জানতে পারেন, পুলিশ তাকে গ্রেফতার করেছে। খবর পেয়ে তিনি থানায় গিয়ে বিষয়টি নিশ্চিত হন। তিনি জানান, তুহিনের মোটরসাইকেল ও প্রয়োজনীয় কাগজপত্রও পুলিশ জিম্মায় নিয়েছে।

কোতয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, অ্যাডভোকেট তুহিনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটি কোতয়ালি থানায়, একটি তাজহাট থানায় এবং আরেকটি সিআইডির অধীনে তদন্তাধীন। সবগুলো মামলায় তিনি এজাহারনামীয় আসামি।

জানা গেছে, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন তুহিন দীর্ঘদিন রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ বিশেষ পিপি হিসেবে দায়িত্ব পালন করেন। তবে গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তার পিপিশিপ বাতিল করা হয়। এরপরও তিনি নিয়মিত আদালতে উপস্থিত থেকে বিভিন্ন মামলা পরিচালনা করছিলেন।

আইনজীবী মহলের কেউ কেউ প্রশ্ন তুলেছেন এক বছরের বেশি সময় ধরে আদালতে নিয়মিত উপস্থিত থাকা একজন আইনজীবীকে হঠাৎ এখন কেন গ্রেফতার করা হলো? তবে পুলিশের দাবি, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এ গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

এই শাখার আরও খবর

‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’

মেয়েদের কুস্তির মঞ্চে প্রতিযোগী হিসেবে দীর্ঘদিন লড়েছেন শিরিন সুলতানা। খেলোয়াড়ি জীবন শেষ করার পর ছয় বছর ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত তিনি। এবার নতুন পরিচয়ে আলোচনায়…

থাইল্যান্ডে স্কুলে ঢুকে স্ত্রীকে গুলি করে হত্যা পুলিশ সদস্যের

থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ঢুকে শিক্ষিকা স্ত্রীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে…

গর্ভবতী কর্মীদের বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা

গর্ভবতী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দেওয়া এবং কর্মক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে কেন্দ্রীয় ও নিউইয়র্কের…

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষককে বেধড়ক পিটুনি

নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসাশিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরানের (৪৫) বিরুদ্ধে। অভিযোগ জানাজানি হওয়ার পর স্থানীয়রা ওই…

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন আক্রান্ত, সেদিন তিনি কোথায় ছিলেন?

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au