বাংলাদেশ

জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে ককটেল বিস্ফোরণ, যুবক নিহত

  • 3:53 pm - October 23, 2025
  • পঠিত হয়েছে:১৬৪ বার
নিহত মো. জাহিদ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ অক্টোবর- রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) গভীর রাত সাড়ে তিনটার দিকে ক্যাম্পের ভেতরে এই ঘটনা ঘটে। ককটেলের আঘাতে গুরুতর আহত অবস্থায় জাহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর পৌনে পাঁচটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাহিদ দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্পেই বসবাস করছিলেন। পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ছোট। পরিবারের আর্থিক সাহায্যের জন্য রাজধানীর কল্যাণপুরে একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতেন। তার বাবা মো. ইমরান কয়েক বছর আগে মারা গেছেন।

কীভাবে ঘটল দুর্ঘটনা

জাহিদের বন্ধু আফতাব হোসেন জানান, রাতে ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ চলছিল। বাইরে হট্টগোল শুনে ঘটনাস্থল দেখতে বাড়ি থেকে বের হন জাহিদ। সংঘর্ষের এক পর্যায়ে একটি ককটেল তার পায়ের কাছে বিস্ফোরিত হয়। এতে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নেওয়া হলে মৃত্যুর খবর দেন চিকিৎসকরা।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, চিকিৎসকদের বরাত দিয়ে তারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং মোহাম্মদপুর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

স্থানীয়রা জানান, জেনেভা ক্যাম্পে দীর্ঘদিন ধরে মাদক কারবারীদের দুই গ্রুপের বিরোধ চলছে। বুনিয়া সোহেল গ্রুপের সঙ্গে পিচ্চি রাজা ও চুয়া সেলিম গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। গত কয়েকদিন ধরেও উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল এবং দফায় দফায় সংঘর্ষ চলছে। মাত্র দুই দিন আগে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ৩২টি ককটেলসহ কয়েকজনকে আটক করে।

এই ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, সংঘর্ষ থামাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়া দরকার।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au