সর্বশেষ

লোক ভাড়া করে জমি দখলের চেষ্টা: দুই যুবদল নেতা বহিষ্কার

  • 7:54 pm - October 23, 2025
  • পঠিত হয়েছে:১৮২ বার
ভাড়া করা লোকজন নিয়ে জমি দখল করতে যাওয়ার ঘটনায় যুবদলের দুই নেতাকে দল থেকে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে। ছবিঃ সংগ্ররহীত

মেলবোর্ন, ২৩ অক্টোবর- কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভাড়া করা লোকজন নিয়ে জমি দখল করতে যাওয়ার ঘটনায় যুবদলের দুই নেতাকে দল থেকে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন যাদুরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ জালাল সোহান এবং সদস্য নাজমুল হোসেন ওরফে টাইগার। জেলা যুবদলের সভাপতি রায়হান কবির ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদ বিষয়টি বুধবার রাতে নিশ্চিত করেন।

স্থানীয় সূত্র জানায়, গত ২০ অক্টোবর সকালে যাদুরচরের কোমরভাঙী মধ্যপাড়ার ১৬ শতক জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটে। প্রায় তিন দশক আগে জমির মালিক আব্দুল কাদের জমির অর্ধেক বিক্রি করেন আয়নাল মিয়ার কাছে। আয়নালের মৃত্যুর পর তার ছেলে চাঁন মিয়া দাবি করেন, বাকি ৮ শতক জমিও তাদের অধিকার। এই জমি দখলের উদ্দেশ্যে তিনি সোহান ও টাইগারসহ ১২-১৩ জনকে ভাড়া করেন বলে অভিযোগ রয়েছে।

জমির মালিকপক্ষ প্রতিরোধ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। উভয়পক্ষের কয়েকজন আহত হন। স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া করলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

রৌমারী থানার ওসি সেলিম মালিক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আব্দুস সামাদ নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হলেও পরে ছেড়ে দেওয়া হয়। জমি বিরোধ আদালতের মাধ্যমে সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় লোকজনের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট ঘটনার পর থেকে যুবদল থেকে বহিষ্কৃত এই দুই নেতা এলাকায় বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন। জমি দখল তাদের নিয়মিত কর্মকাণ্ডে পরিণত হয়। মাদক চোরাচালানের সঙ্গেও তারা যুক্ত বলে অভিযোগ রয়েছে।

জেলা যুবদল সভাপতি রায়হান কবির বলেন, ব্যক্তিগত স্বার্থে কেউ অনৈতিক কাজে জড়ালে দলের পক্ষ থেকে কোনো সহানুভূতি দেখানো হবে না। ঘটনাটিতে জড়িতদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, সোহান ও নাজমুলকে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে এবং তাদের স্থায়ীভাবে বহিষ্কারের প্রক্রিয়া চলছে।

ঘটনায় অভিযুক্ত দুই যুবদল নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

সুত্রঃ ডেইলি স্টার

এই শাখার আরও খবর

‘আমি আলিয়া বা দীপিকা নই’, পুরুষকেন্দ্রিক ছবির আধিপত্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

বলিউডে পুরুষ অভিনেতাদের আধিপত্য এবং নারীপ্রধান ছবির বাণিজ্যিক সাফল্য নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। তাঁর মতে, ভালো গল্প, চিত্রনাট্য ও অভিনয় থাকলেই…

বিমানের ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

সৌদি আরবে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার…

কানাডার ভিসা জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

কানাডার ভিসা পেতে জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহারের অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ২০৯ বাংলাদেশি নাগরিকের জন্য ভিসা নেওয়ার চেষ্টায় কথিত…

পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে…

ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৪ পাইলটের

ফিলিপাইনে বিমানবাহিনীর প্রশিক্ষণ চলাকালে মাঝআকাশে দুটি প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির বাতাঙ্গাস প্রদেশের লিপা সিটির ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা…

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ কিওন, বললেন ‘ক্লাবের কিংবদন্তি’

এভারটনের বিপক্ষে জয়ের পর আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ক্লাবের ‘কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি রক্ষণভাগে তাঁর সঙ্গী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au