সর্বশেষ

‘ইসলাম পরিপন্থী’ অভিযোগ তুলে ঐতিহ্যবাহী লোকসংগীতের আয়োজন বন্ধ করে দিল প্রশাসন

  • 8:10 pm - October 23, 2025
  • পঠিত হয়েছে:১০৮ বার
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেন এবং মঞ্চসহ প্রস্তুত করা প্যান্ডেল খুলে ফেলা হয়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ অক্টোবর- ফরিদপুরের নগরকান্দায় ‘ইসলাম পরিপন্থী’ অভিযোগের কারণে বিচারগানের আয়োজন বন্ধ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় তালমা ইউনিয়নের রসুলপুর বাজারে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

স্থানীয়দের একাংশ অভিযোগ তোলেন, অনুষ্ঠানটি ‘যাত্রাপালা’ হিসেবে ইসলাম পরিপন্থী। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেন এবং মঞ্চসহ প্রস্তুত করা প্যান্ডেল খুলে ফেলা হয়।

স্থানীয় ইউপি সদস্য সোলেমান ফকির জানান, অনুষ্ঠানটি এলাকার পুরনো ঐতিহ্য অনুযায়ী আয়োজন করা হয়েছিল। তিনি বলেন, “স্থানীয়দের অনুরোধে অনুষ্ঠান আয়োজন করেছি। হুজুররা এটিকে ‘যাত্রাপালা’ হিসেবে প্রচার করে ইউএনও’র কাছে অভিযোগ করেছেন।”

ইউএনও দবির উদ্দিন বলেন, “এ ধরনের অনুষ্ঠান আগে থেকে অনুমতি নিয়ে আয়োজন করতে হয়। প্রথমে আমরা বিষয়টিকে গুরুত্ব দেইনি। তবে বিকেলে প্রায় দেড় শতাধিক ব্যক্তি এসে জানান, অনুষ্ঠানটি ইসলাম পরিপন্থী, তাই বন্ধ করতে হবে। অনুমতি ছাড়া আয়োজন হওয়ায় এবং জেলা প্রশাসকের পরামর্শে অনুষ্ঠান বন্ধ করা হয়।”

জানা গেছে, বিচারগান হলো বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকসংগীতের একটি ধারা, যেখানে গান ও সংলাপের মাধ্যমে সামাজিক, নৈতিক বা ধর্মীয় বিষয় নিয়ে যুক্তিতর্ক তুলে ধরা হয়। এটি কবিগানের মতো একটি আধ্যাত্মিক বা সাধন-ভজনের পালাগান, যা শিল্পীরা বিভিন্ন দিক তুলে ধরে পরিবেশন করেন।

এই শাখার আরও খবর

‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’

মেয়েদের কুস্তির মঞ্চে প্রতিযোগী হিসেবে দীর্ঘদিন লড়েছেন শিরিন সুলতানা। খেলোয়াড়ি জীবন শেষ করার পর ছয় বছর ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত তিনি। এবার নতুন পরিচয়ে আলোচনায়…

থাইল্যান্ডে স্কুলে ঢুকে স্ত্রীকে গুলি করে হত্যা পুলিশ সদস্যের

থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ঢুকে শিক্ষিকা স্ত্রীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে…

গর্ভবতী কর্মীদের বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা

গর্ভবতী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দেওয়া এবং কর্মক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে কেন্দ্রীয় ও নিউইয়র্কের…

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষককে বেধড়ক পিটুনি

নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসাশিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরানের (৪৫) বিরুদ্ধে। অভিযোগ জানাজানি হওয়ার পর স্থানীয়রা ওই…

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন আক্রান্ত, সেদিন তিনি কোথায় ছিলেন?

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au