লিড নিউজ

ভারতে বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, কমপক্ষে ২০ জন নিহত

  • 3:41 pm - October 24, 2025
  • পঠিত হয়েছে:৮১ বার

মেলবোর্ন, ২৪ অক্টোবর- ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে তিনটার দিকে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি যাত্রীবাহী বাস কুর্নুলের চিন্নাটেকুর এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে বাসটিতে আগুন ধরে যায়। এতে আরও কমপক্ষে ২১ জন যাত্রী আহত হন।

টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, বাসটিতে মোট ৪১ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ২১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। নিহতদের মধ্যে ১১ জনের মরদেহ শনাক্ত করা গেলেও ৯ জনের পরিচয় এখনো নিশ্চিত নয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

পুলিশ জানায়, বেসরকারি মালিকানাধীন বাসটি ৪৪ নম্বর জাতীয় মহাসড়ক ধরে দ্রুতগতিতে যাচ্ছিল। সংঘর্ষের পরে মোটরসাইকেলটি বাসের সামনের অংশে আটকে যায় এবং কিছু দূর যাওয়ার পরই বাসে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর বাসের দরজা আটকে গেলে কেউ কেউ জানালা ভেঙে বের হতে পারলেও অনেকে আর বের হতে পারেননি।

স্থানীয় বাসিন্দারা যাত্রীদের চিৎকার শুনে দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। কিন্তু এর মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে এবং সেটি প্রায় সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। মৃতদের অনেকের দেহ এতটাই দগ্ধ হয়েছে যে শনাক্ত করতেও বেগ পেতে হচ্ছে।

পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তাকে খুঁজে বের করতে তল্লাশি চলছে। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিস জানায়, সকাল পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ডিআইজি কোয়া প্রবীণ বলেন, বাসের ভেতরে দাহ্য পদার্থ থাকার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক যাত্রীর মৃত্যু হয়। যদিও বাসের জ্বালানি ট্যাঙ্ক অক্ষত ছিল, তবে গাড়িটিতে যথাযথ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নায়ডু এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সরকারি সফরে দুবাইয়ে অবস্থানরত মুখ্যমন্ত্রী দুর্ঘটনার খবর পাওয়ার পরই মুখ্যসচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম তদারকির নির্দেশ দেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের যত ধরনের সহায়তা প্রয়োজন তা নিশ্চিত করার আশ্বাস দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি লিখেন, “কুর্নুলে বাসে আগুনের ঘটনায় প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

সুত্রঃ টাইমস অব ইন্ডিয়া

এই শাখার আরও খবর

ফিল্ড ফায়ারিং মহড়ায় দুর্ঘটনা, দুই সৈনিক নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য…

হিমবাহধসের আগে ‘অস্বাভাবিক গরম’, বেরিয়ে এলো নেপালে আকস্মিক বন্যার কারণ

নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যার সূত্রপাত ঘটানো হিমবাহধসের আগে ওই এলাকায় বছরের এই সময়ের তুলনায় অস্বাভাবিক উষ্ণ আবহাওয়া বিরাজ করছিল। নতুন এক আবহাওয়া বিশ্লেষণে…

‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’

মেয়েদের কুস্তির মঞ্চে প্রতিযোগী হিসেবে দীর্ঘদিন লড়েছেন শিরিন সুলতানা। খেলোয়াড়ি জীবন শেষ করার পর ছয় বছর ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত তিনি। এবার নতুন পরিচয়ে আলোচনায়…

থাইল্যান্ডে স্কুলে ঢুকে স্ত্রীকে গুলি করে হত্যা পুলিশ সদস্যের

থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ঢুকে শিক্ষিকা স্ত্রীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে…

গর্ভবতী কর্মীদের বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা

গর্ভবতী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দেওয়া এবং কর্মক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে কেন্দ্রীয় ও নিউইয়র্কের…

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষককে বেধড়ক পিটুনি

নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসাশিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরানের (৪৫) বিরুদ্ধে। অভিযোগ জানাজানি হওয়ার পর স্থানীয়রা ওই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au