লিড নিউজ

চেইঞ্জিং টায়েডস মিউজিক ফেস্টিভ্যাল বাতিল, আর ফিরছে না আয়োজনটি

  • 8:55 pm - October 24, 2025
  • পঠিত হয়েছে:৯৫ বার
অস্ট্রেলিয়ার একটি সঙ্গীত উৎসব নির্ধারিত তারিখের এক মাস আগে বাতিল করা হয়েছে। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ২৪ অক্টোবর- অস্ট্রেলিয়ার একটি সঙ্গীত উৎসব নির্ধারিত তারিখের এক মাস আগে বাতিল করা হয়েছে। আয়োজকরা নিশ্চিত করেছেন, ভবিষ্যতেও আর এই উৎসব অনুষ্ঠিত হবে না।

‘চেইঞ্জিং টায়েডস’ নামে পরিচিত এই বুটিক মিউজিক ফেস্টিভ্যালটি আগামী ২২ নভেম্বর সিডনির দক্ষিণে কিয়ামা উপকূলের ক্লিফ এলাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং এতে শত শত লোক অংশ নেবে বলে ধারণা করা হচ্ছিল।

কিন্তু আজ অংশগ্রহণকারীদের পাঠানো এক ইমেইলে আয়োজকরা জানান, এ বছরের উৎসব বাতিল করা হয়েছে এবং এটি “আর ফিরে আসবে না।”

তারা বলেন, “এই সিদ্ধান্ত হালকাভাবে নেওয়া হয়নি, বরং গভীরভাবে বিবেচনার পর নেওয়া হয়েছে।”

এক বিবৃতিতে আয়োজকরা আরও বলেন, “আমরা সত্যিই ভীষণভাবে হতাশ, তবে একই সঙ্গে কৃতজ্ঞও—আপনাদের যে ভালোবাসা, উচ্ছ্বাস এবং সমর্থন আমরা পেয়েছি, তা আমাদের সবসময় অনুপ্রাণিত করেছে।

এই অধ্যায় হয়তো শেষ হচ্ছে, কিন্তু চেইঞ্জিং টায়েডস-এর স্বপ্নে যারা বিশ্বাস করেছেন, একে বাস্তব করতে সাহায্য করেছেন এবং কিয়ামায় আমাদের সঙ্গে সুন্দর স্মৃতি গড়েছেন, তাদের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা।”

সব টিকিটধারী আগামী এক সপ্তাহের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে পুরো অর্থ ফেরত পাবেন।

ফেস্টিভ্যাল বাতিলের কারণ আয়োজকরা উল্লেখ করেননি।

হার্লো ইভেন্টস আয়োজিত এই বার্ষিক উৎসবটি ২০২3 সালে শুরু হওয়ার পর থেকে গত দুই বছরই পুরোপুরি সেলআউট হয়েছিল।

এই বার্ষিক উৎসবটি ২০২3 সালে শুরু হওয়ার পর থেকে গত দুই বছরই পুরোপুরি সেলআউট হয়েছিল। ছবিঃ নাইন নিউজ

এ বছরের আয়োজনটি ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া ও আন্তর্জাতিক শিল্পীদের মধ্যে জনপ্রিয় অনেক নামকে নিয়ে সাজানো হয়েছিল লাইনআপ। যুক্তরাজ্যের গায়ক স্যাম ফেন্ডার ছিলেন প্রধান আকর্ষণ।

এ ছাড়া পারফর্ম করার কথা ছিল নোয়া সাইরাস, দ্য রিউবেনস, স্কেগস, মায়া এবং বয় সোডার মতো শিল্পীদের।

কিয়ামায় এই উৎসব আয়োজনের লক্ষ্য হিসেবে আয়োজকরা জানিয়েছিলেন, এটি এমন একটি গন্তব্য, যেখানে খ্যাতিমান শিল্পী, সঙ্গীতপ্রেমী ও রন্ধনপ্রেমীরা আসবেন; পাশাপাশি স্থানীয় প্রতিভা ও ব্যবসায়িক সুযোগও তৈরি হবে।

আজকের এই বাতিলের খবরে অস্ট্রেলিয়ায় স্থগিত হওয়া সঙ্গীত উৎসবের তালিকায় যোগ হলো আরেকটি নাম। অর্থনৈতিক চাপ ও জীবনযাত্রার ব্যয়ের সংকট থেকে শিল্প খাত যেন এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারছে না।

চলতি বছর ইতিমধ্যে গ্রুভিন’ ইন দ্য মূ, সোল্ড আউট, গুড লাইফ, এসোটেরিক এবং পানামা ফেস্টিভ্যালের মতো আয়োজন বাতিল হয়েছে।

বেশির ভাগ আয়োজকই হঠাৎ করে বাতিলের কারণ হিসেবে আর্থিক চাপকে দায়ী করেছেন।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

ফিল্ড ফায়ারিং মহড়ায় দুর্ঘটনা, দুই সৈনিক নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য…

হিমবাহধসের আগে ‘অস্বাভাবিক গরম’, বেরিয়ে এলো নেপালে আকস্মিক বন্যার কারণ

নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যার সূত্রপাত ঘটানো হিমবাহধসের আগে ওই এলাকায় বছরের এই সময়ের তুলনায় অস্বাভাবিক উষ্ণ আবহাওয়া বিরাজ করছিল। নতুন এক আবহাওয়া বিশ্লেষণে…

‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’

মেয়েদের কুস্তির মঞ্চে প্রতিযোগী হিসেবে দীর্ঘদিন লড়েছেন শিরিন সুলতানা। খেলোয়াড়ি জীবন শেষ করার পর ছয় বছর ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত তিনি। এবার নতুন পরিচয়ে আলোচনায়…

থাইল্যান্ডে স্কুলে ঢুকে স্ত্রীকে গুলি করে হত্যা পুলিশ সদস্যের

থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ঢুকে শিক্ষিকা স্ত্রীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে…

গর্ভবতী কর্মীদের বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা

গর্ভবতী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দেওয়া এবং কর্মক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে কেন্দ্রীয় ও নিউইয়র্কের…

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষককে বেধড়ক পিটুনি

নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসাশিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরানের (৪৫) বিরুদ্ধে। অভিযোগ জানাজানি হওয়ার পর স্থানীয়রা ওই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au