বাংলাদেশ

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

  • 7:31 pm - October 25, 2025
  • পঠিত হয়েছে:১৬৭ বার
ঘটনা জানাজানি হলে পুলিশ বক্সের সামনে অবস্থান নেয় কয়েকশ মানুষ। ছবিঃ ইত্তেফাক

মেলবোর্ন, ২৫ অক্টোবর- বাংলাদেশের গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসার এক ছেলে শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ মহসিন নামের এক মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেওয়ার চেষ্টা চালায় পুলিশ। পরে পুলিশের ওপর চড়াও হয় বিক্ষুব্ধরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ জনতার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আটক মোহাম্মদ মহসিন (৩৫) নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার কাচুটিয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার দারুল হিকমা হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসার শিক্ষক।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় পুলিশ বক্সে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর সর্বশেষ রাত ১১টার দিকে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, মাদ্রাসা শিক্ষক মহসিনের বিরুদ্ধে এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত ৯টার দিকে তাকে গণপিটুনি দেন মাদ্রাসার আশপাশের বাসিন্দারা। একপর্যায়ে ওই শিক্ষক দৌড়ে মাওনা চৌরাস্তা এলাকার জেলা পুলিশ বক্সে আশ্রয় নেয়। কিন্তু মুহূর্তেই কয়েকশ মানুষ পুলিশ বক্সের সামনে অবস্থান নেয়। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে সংশ্লিষ্ট থানার ওসি নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে আসে। এসময় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ জনতার কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত শিক্ষককে থানায় নেয় পুলিশ।

শ্রীপুর থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক বলেন, বিষয়টি জানার পরপরই ফোর্স পাঠানো হয়। পরে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে পড়লে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বিক্ষুব্ধ জনতাকে ধাওয়া দিয়ে অভিযুক্তকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সুত্রঃ ইত্তেফাক

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au