সর্বশেষ

বিশ্বকাপ শেষ হতেই বরখাস্ত পাকিস্তান নারী দলের কোচ

  • 4:06 am - October 28, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ অক্টোবর-২০২৫ নারী ক্রিকেট বিশ্বকাপ পাকিস্তান দলের জন্য যেন এক দুঃস্বপ্নের নাম। টুর্নামেন্টের শুরু থেকেই ব্যর্থতার বৃত্তে বন্দি ছিল ফাতিমা সানার নেতৃত্বাধীন দল। টানা তিন ম্যাচে পরাজয় বাংলাদেশ, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে কিছুটা প্রতিরোধ গড়লেও বৃষ্টির কারণে সেই দুই ম্যাচই পরিত্যক্ত হয়।

সবচেয়ে ভয়াবহ পরাজয় আসে ২১ অক্টোবর, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫০ রানের বিশাল ব্যবধানে হার। শেষ ম্যাচেও ভাগ্য মুখ ফিরিয়ে নেয়—মাত্র ৪.২ ওভারে ১৮ রান তুলতেই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। একটিও জয় না পেয়ে পাকিস্তান টুর্নামেন্ট শেষ করে পয়েন্ট তালিকার তলানিতে।

এমন লজ্জাজনক পারফরম্যান্সের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিদ্ধান্ত নিয়েছে, প্রধান কোচ মোহাম্মদ ওয়াসিমকে আর দায়িত্বে রাখা হবে না। শনিবার (২৬ অক্টোবর) শ্রীলঙ্কায় ব্যর্থ বিশ্বকাপ অভিযানের পরদিনই বোর্ড জানায়, ওয়াসিমের সঙ্গে চুক্তি নবায়ন করা হবে না। বোর্ড জানিয়েছে, নতুন কোচের সন্ধান ইতিমধ্যে শুরু হয়েছে, এবং আগামী সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুনে মোহাম্মদ ওয়াসিমকে প্রথমবারের মতো পাকিস্তান নারী দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল পিসিবি। কিন্তু মাত্র এক বছরের মাথায়ই তার মেয়াদ শেষ হচ্ছে ব্যর্থতার ছাপ রেখেই।

এই শাখার আরও খবর

ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের জানাজা ও দাফন নোয়াখালীর কবিরহাটে…

ড. ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার কর বহাল হাইকোর্টে

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন…

এক সপ্তাহে বুলিংয়ের শিকার দুই শিশুর দাফন, যেভাবে সামনে আসলো ঘটনা

মাত্র কয়েক দিনের ব্যবধানে বুলিংয়ের শিকার হয়ে মারা যাওয়া দুই শিশুর দাফন করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন সিডনির এক মুসলিম অন্ত্যেষ্টিক্রিয়াকর্মী। ১২ বছর বয়সী এক…

মৃত মাকে শেষ বিদায় জানাতে মাত্র ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস

মায়ের জীবদ্দশায় একবার ছেলেকে একনজর দেখার আকুল ইচ্ছা ছিল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রানি ধরের। তবে সেই…

তাইওয়ানে চীনের হামলা ঠেকাতে অস্ট্রেলিয়াকে ‘প্রতিরোধে’ অংশ নেওয়ার আহ্বান কেভিন রাডের

তাইওয়ানে চীনের সম্ভাব্য সামরিক হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে অস্ট্রেলিয়াকেও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড। তিনি…

মায়ের শেষকৃত্যে অংশ নিতে চিন্ময় প্রভুর জরুরি মুক্তি চায় অস্ট্রেলীয় মানবাধিকার সংগঠন AFERMB

মেলবোর্ন: সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও সংখ্যালঘু অধিকারকর্মী শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (চিন্ময় প্রভু) মা শ্রীমতী সন্ধ্যা রানী ধরের মৃত্যুতে গভীর শোক ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au