সর্বশেষ

ভারত কাউকে ভয় পায় না জানালেন গৌতম গাম্ভীর

  • 1:44 am - October 29, 2025
  • পঠিত হয়েছে:৯৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯ অক্টোবর-বরাবরই ভারতের শক্তির জায়গা ব্যাটিং লাইনআপ। ব্যাটিংয়ে আরো আক্রমণাত্মক মানসিকতা তৈরি করতে জোর দিচ্ছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। তিনি ভারতকে সবচেয়ে নির্ভীক দল হিসেবে গড়ে তুলতে চান।

শুধু ভারত নয়, বর্তমান ক্রিকেট বিশ্বেরই অন্যতম সেরা আক্রমণাত্মক ব্যাটার সূর্যকুমার যাদব। তবে সাম্প্রতিক সময়ে ফর্মহীনতায় ভুগছেন তিনি। সর্বশেষ এশিয়া কাপেও রান পাননি এই টপ অর্ডার ব্যাটার। তারপরও সূর্যকে নিয়ে চিন্তিত নন গম্ভীর।

ভারত কোচ বলেন, ‘সত্যি বলতে, সূর্যের ব্যাটিং ফর্ম নিয়ে আমার কোনো উদ্বেগ নেই। আমরা ড্রেসিংরুমে একদম আক্রমণাত্মক টেমপ্লেটটি গ্রহণ করেছি। এই দর্শন মেনে চললে ব্যর্থতা আসবেই।’

‘সূর্যের পক্ষে ৩০ বলে ৪০ রান করে সমালোচনা এড়ানো সহজ, কিন্তু আমরা সম্মিলিতভাবে ঠিক করেছি, এই ধাঁচে খেলার সময় ব্যর্থ হওয়াটা গ্রহণযোগ্য। আমরা চাই, দল ভয় না পেয়ে খেলুক।’-যোগ করেন গম্ভীর।

অভিষেক শর্মাকে নিয়ে গম্ভীর বলেন, ‘অভিষেক দুর্দান্ত ফর্মে আছে। সূর্য যখন ছন্দে ফিরবে, তখন স্বাভাবিকভাবেই দায়িত্ব নেবে। টি-টোয়েন্টিতে আমাদের লক্ষ্য নির্দিষ্ট সংখ্যক রান নয়, বরং আমরা কী ধরণের ক্রিকেট খেলছি সেটাই মুখ্য। আমরা প্রথম দিন থেকেই ঠিক করেছি, হারার ভয় পাব না। আমি সবচেয়ে সফল কোচ হতে চাই না; আমি চাই আমরা হই সবচেয়ে নির্ভীক দল।’

এই শাখার আরও খবর

শাহরুখ-সালমানের নায়িকা নগমা, নতুন চেহারায় কেন অবাক অনুরাগীরা?

নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর দিকে বলিউডের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী নগমা। শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে একাধিক ছবিতে অভিনয়…

গ্যাভিন লার্কিনের মৃত্যু নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যালি ল্যাংডন

সেরা বন্ধু গ্যাভিন লার্কিনের মৃত্যু এবং তাঁর পরিবারের ওপর নেমে আসা একের পর এক শোকের স্মৃতি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অস্ট্রেলিয়ার টেলিভিশন সাংবাদিক ও…

চীনে বিদেশি জাহাজে আগুন, ২০ জনের মৃত্যু

চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার…

ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের জানাজা ও দাফন নোয়াখালীর কবিরহাটে…

ড. ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার কর বহাল হাইকোর্টে

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন…

এক সপ্তাহে বুলিংয়ের শিকার দুই শিশুর দাফন, যেভাবে সামনে আসলো ঘটনা

মাত্র কয়েক দিনের ব্যবধানে বুলিংয়ের শিকার হয়ে মারা যাওয়া দুই শিশুর দাফন করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন সিডনির এক মুসলিম অন্ত্যেষ্টিক্রিয়াকর্মী। ১২ বছর বয়সী এক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au