সর্বশেষ

সেড়ে উঠেছেন শ্রেয়াস আয়ার

  • 1:50 am - October 29, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯ অক্টোবর-অস্ট্রেলিয়া সফরের শেষ ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছিলেন শ্রেয়াস আইয়ার। খবর ছড়িয়েছিল, তিনি হাসপাতালে ভর্তি, অবস্থাও নাকি চিন্তার। তবে এখন স্বস্তির খবর—সফল অস্ত্রোপচারের পর পুরোপুরি সেরে উঠেছেন ভারতের এই ব্যাটার।

ক্রিকবাজের প্রতিবেদনে জানা গেছে, ৩০ বছর বয়সী আইয়ার সম্প্রতি পেটের একটি অস্ত্রোপচার করেছেন, যা স্প্লিন (প্লীহা) ইনজুরির কারণে করা হয়। সিডনির তৃতীয় ওয়ানডেতে এক ডাইভ দিয়ে ধরা ক্যাচের সময় মাটিতে পড়েই এই ইনজুরি পান তিনি। তখনই অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়, পরে চিকিৎসকদের পরামর্শে দ্রুত সার্জারি করতে হয়।

ঘনিষ্ঠ সূত্রগুলো ক্রিকবাজকে জানিয়েছে, এটি ছিল তুলনামূলক ছোট একটি অস্ত্রোপচার, তবে চিকিৎসকরা তাঁকে অন্তত আরও পাঁচ দিন বিশ্রামে থাকতে বলেছেন। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ, আইসিইউ থেকেও বের হয়েছেন। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং দলীয় চিকিৎসক ডা. রিজওয়ান খান তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। জানা গেছে, বিসিসিআই ইতিমধ্যে আইয়ারের পরিবারের এক সদস্যের অস্ট্রেলিয়া যাত্রার ব্যবস্থাও করেছে।

মঙ্গলবার পর্যন্ত আইয়ার স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া করছেন, ফোনে কথা বলছেন এবং স্থানীয় বন্ধুদের সহায়তায় নিজের কাজও নিজেই সামলাচ্ছেন। তার শারীরিক অবস্থা নিয়ে ভারতীয় টি–টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবও জানিয়েছেন, “আমরা প্রথম দিনেই ওর খবর জানতে চাই। তখন ফোনে যোগাযোগ করতে পারিনি, পরে ফিজিও কামলেশ জানায়, ও স্থিতিশীল। এখন আমরা নিয়মিত কথা বলছি। ওর কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে, এখন অনেক ভালো আছে।”

দিনের শেষদিকে বিসিসিআই এক বিবৃতিতে নিশ্চিত করেছে, আইয়ারের ইনজুরি সময়মতো শনাক্ত করা গিয়েছিল এবং রক্তক্ষরণও দ্রুত বন্ধ করা সম্ভব হয়েছে। মঙ্গলবারের পুনরায় করা স্ক্যানে দেখা গেছে, তার শারীরিক অবস্থা অনেকটাই উন্নত। বিবৃতিতে আরও বলা হয়, ‘বিসিসিআই মেডিকেল টিম সিডনি ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে শ্রেয়াসের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’

বিশ্বকাপের আগে ঘনঘন ইনজুরিতে ভোগা আইয়ারের জন্য এই সুসংবাদ নিঃসন্দেহে স্বস্তির—নিজের দৃঢ়তা ও শৃঙ্খল মানসিকতার জন্য যিনি সব সময়ই ভারতের ড্রেসিংরুমে পরিচিত মুখ।

এই শাখার আরও খবর

শাহরুখ-সালমানের নায়িকা নগমা, নতুন চেহারায় কেন অবাক অনুরাগীরা?

নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর দিকে বলিউডের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী নগমা। শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে একাধিক ছবিতে অভিনয়…

গ্যাভিন লার্কিনের মৃত্যু নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যালি ল্যাংডন

সেরা বন্ধু গ্যাভিন লার্কিনের মৃত্যু এবং তাঁর পরিবারের ওপর নেমে আসা একের পর এক শোকের স্মৃতি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অস্ট্রেলিয়ার টেলিভিশন সাংবাদিক ও…

চীনে বিদেশি জাহাজে আগুন, ২০ জনের মৃত্যু

চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার…

ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের জানাজা ও দাফন নোয়াখালীর কবিরহাটে…

ড. ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার কর বহাল হাইকোর্টে

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন…

এক সপ্তাহে বুলিংয়ের শিকার দুই শিশুর দাফন, যেভাবে সামনে আসলো ঘটনা

মাত্র কয়েক দিনের ব্যবধানে বুলিংয়ের শিকার হয়ে মারা যাওয়া দুই শিশুর দাফন করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন সিডনির এক মুসলিম অন্ত্যেষ্টিক্রিয়াকর্মী। ১২ বছর বয়সী এক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au