এক সপ্তাহে প্রায় ৮ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব
মাত্র এক সপ্তাহে ৭ হাজার ৯৩৪ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই সময়ে দেশজুড়ে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের…
মেলবোর্ন, ৩০ অক্টোবর- যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সাবেক এমপি অপু উকিলের বাবা বাসুদেব ঘোষ মারা গেছেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, অসুস্থতাজনিত কারণে সোমবার মারা যান তিনি। মৃত্যুর সময় পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বাসুদেব ঘোষ।
তিনি আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি অসীম কুমার উকিলের শ্বশুর।
বাবার মৃত্যুর খবরে ফেসবুকে দেওয়া এক পোস্টে অপু উকিল লিখেছেন, “আমার বাবাকে চিরতরে হারিয়ে ফেললাম ।
তোমার সাথে শেষ দেখা হলো না বাবা।
তোমার নিরাপদ হাতটা আর কখনোই ছুঁতে পারবো না। বাবা যেন চির শান্তিতে
থাকেন, আপনারা আশীর্বাদ করবেন।”
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au