সর্বশেষ

টি টোয়েন্টিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে আফগানিস্তান

  • 4:51 am - November 03, 2025
  • পঠিত হয়েছে:৬৮ বার
৯ রানে জয় পেয়েছে আফগানরা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ নভেম্বর-বিস্ফোরক ব্যাটিংয়ে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ফিরলেন রাহমানউল্লাহ গুরবাজ। সঙ্গে ইব্রাহিম জাদরানের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ২০০ ছাড়ানো সংগ্রহ গড়ল আফগানিস্তান। রান তাড়ায় সিকান্দার রাজা, ব্রায়ান বেনেটদের ব্যাটে জবাবটা ভালোই দিচ্ছিল জিম্বাবুয়ে। কিন্তু শেষ দিকে একের পর এক উইকেট হারিয়ে পেরে উঠল না স্বাগতিকরা।

হারারেতে উত্তেজনায় ঠাসা তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৯ রানে জিতেছে আফগানিস্তান। ২১০ রানের পুঁজি গড়ে জিম্বাবুয়েকে তারা থামিয়ে দিয়েছে ২০১ রানে। দুই ইনিংস মিলিয়ে এদিন রান হয়েছে ৪১১।

আফগানিস্তান-জিম্বাবুয়ের টি-টোয়েন্টিতে এই প্রথম দেখা গেল চারশ রান। আগের সর্বোচ্চ ছিল এক দশক পুরনো ৩৮১।

আফগানিস্তানের বিপক্ষে সাতটি টি-টোয়েন্টি সিরিজ খেলে সবকটিতে হারল জিম্বাবুয়ে। তিন ম্যাচের সিরিজে আফগানদের বিপক্ষে এনিয়ে তৃতীয়বার হোয়াইটওয়াশ হলো তারা।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au