সর্বশেষ

এমবাপ্পের পেনাল্টি মিস দেখে প্রাণ গেল রিয়াল সমর্থকের

  • 4:56 am - November 03, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার
এল ক্লাসিকো দেখে মারা গেলেন রিয়াল সমার্থক। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ নভেম্বর-হৈ-হুল্লোড় করে সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার কথা ছিল ইগল ব্রডকিনের। মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় তার প্রিয় দল রিয়াল মাদ্রিদ যে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে।

দলের জয় উপভোগ করতে পারেননি ব্রডকিন। খেলার মাঝপথে গ্যালারিতে অসুস্থ হন তিনি।

৫২ মিনিটে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলে হৃদরোগে আক্রান্ত হন রিয়ালের সমর্থক। পরে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি ৫০ বছর বয়সী সমর্থককে।

ব্রডকিন অসুস্থ হলে শুরুতে প্রাথমিক চিকিৎসা দেয় স্টেডিয়ামের মেডিক্যাল টিম। পরে তাকে দ্রুত ভর্তি করানো হয় লা পাজ হাসপাতালে।

তবে নিজেদের সেরাটা দিয়েও ইসরায়েল নাগরিককে বাঁচাতে পারেননি কর্তব্যরত চিকিৎসকরা।

বাবার মৃত্যুর বিষয়ে ব্রডকিনের ছেলে বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের পাড় ভক্ত ছিলেন আমার বাবা। পুরো পরিবারের মাঝে ক্লাবের ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন তিনি। একসঙ্গে সব সময় আমরা খেলা দেখতাম।’

ব্রডকিনের প্রতি সম্মান জানাতে আগামী ৫ নভেম্বর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে এক মিনিটের নীরবতা পালনের পরিকল্পনা করেছেন রিয়ালের সমর্থকরা। সেদিন রিয়ালের প্রতিপক্ষ লিভারপুল।

এই শাখার আরও খবর

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

অনলাইনে হেনস্থার অভিযোগে আইনের দ্বারস্থ বিজয়-রশ্মিকা

অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক এবার গড়িয়েছে আইনি পথে। নিজেদের সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো, বিকৃত ছবি ও কথোপকথন প্রচার এবং…

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক…

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য: বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল না, বলছে পুলিশ

‘ক্রসফায়ার’ শব্দটি আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে আক্ষরিক অর্থে ব্যবহার করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au